রেকর্ড গড়ল সোনা, বিশ্ববাজারে প্রথমবার দাম ছাড়াল ৫,২০০ ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম (Gold Price)। প্রতি দিনই নিজেকে মহার্ঘ করছে হলুদ ধাতুটি। সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে অনেক দিন আগেই। এবার আরও নজিরবিহীনভাবে বাড়ল সোনার দাম। বিশ্ববাজারে প্রথমবার সোনার দাম ৫২০০ ডলারে পৌঁছে গিয়েছে। এটা ইতিহাসে প্রথম।

বিশ্ববাজারে সোনার দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়ে ইতিহাসে প্রথমবার সোনার দাম এতটা বেড়েছে। জানা গিয়েছে, প্রতি আউন্সে ৫২০০ ডলারের মাইলফলক অতিক্রম করে গিয়েছে। জানা গিয়েছে বুধবার সোনার দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,২১৯.৯৭ ডলারে পৌঁছে গিয়েছে। সোনার দাম এতটা বেড়ে গিয়ে নতুন উচ্চতা স্পর্শ করেছে। গত ৪ বছরে মার্কিন ডলারের বিনিময়ে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসা এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে চলে যাওয়া দামবৃদ্ধির অন্যতম কারণ।

বাজার বিশ্লেষকের মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রম্পের (Donald Trump) মন্তব্য সোনার দাম বাড়াতে সাহায্য করেছে। ট্রাম্পের ওই মন্তব্যের পরে ডলারের দাম পড়তে শুরু করে। তখনি চাঙা হতে শুরু করে সোনার বাজার। দাম বাড়তে থাকে হলুদ ধাতুর। ট্রাম্পের (Trump) ডলারের দামকে অতিরিক্ত বলে জানাত। তিনি ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান নিয়োগের ইঙ্গিত দিয়েছেন। যিনি দায়িত্ব নিয়ে সুদের হার কমাবেন। সুদের হার কমানোর সম্ভাবনাই ডালার দাম কমিয়েছে। বিনিয়োগকারীরা সোনার দামে আরো বেশি আগ্রহী হয়ে পড়েছে। বিশ্লেষকদের ধারণা, অদূর ভবিষ্যতে সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ২৪০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র