ক্যালিফোর্নিয়ার গুদামের ছাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ২

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ- আকাশে উড্ডয়নের কয়েক মিনিটের মাত্রই অবতরণ। বিমানটি এসে পড়ে এক বাণিজ্যিক ভবনের ছাদে। এর জেরে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে আমেরিকার দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া এলাকায়। এই ঘটনায় দুইজন নিহত ও ১৮ জন আহত। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন পুলিশ কর্মীরা।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টা ৯ মিনিটে অরেঞ্জ কাউন্টির ফুলারটন শহরে এ দুর্ঘটনার খবর পায় পুলিশ। দমকল কর্মীরা এসে আগুন লেগে থাকা ব্যবসায়িক ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামে আগুন লাগার জন্য সেলাই মেশিন ও টেক্সটাইল ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে, ওই ভবনটির নাম মাইকেল নিকোলাস ডিজাইনস।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আটজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে ২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এটি কী ধরনের বিমান ছিল বা আহতরা বিমানের মধ্যে ছিলেন কিনা তা এখনও জানতে পারেন নি পুলিশ আধিকারিকরা।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার বলছে, উড্ডয়নের এক মিনিট পর চার আসনের এক ইঞ্জিন বিশিষ্ট বিমান বিধ্বস্ত হয়। রাস্তায় নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে, বিমানটি তার পাশে হেলে পড়া ভবনটির ছাদে গিয়ে পড়ে। এর কয়েক মিনিটের মধ্যে আগুন ধরে যায়, আর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ।

উল্লেখ্য, ডিজনিল্যান্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অরেঞ্জ কাউন্টির জেনারেল এভিয়েশন বিমানবন্দর ফুলারটন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। অরেঞ্জ কাউন্টি রেজিস্টার জানিয়েছে, গত নভেম্বরে বিমানবন্দর থেকে আধা মাইল দূরে চার আসনের এক বিমান উড্ডয়নের পরপরই জরুরি অবতরণের সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। বিমানে থাকা দুজনই আহত হয়েছিলেন। লস অ্যাঞ্জেলেস থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের শহর এই ফুলারটন।

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য