দুঃসাহসিক অভিযানে ইরান থেকে যুদ্ধ বিমানের পাইলটদের উদ্ধার করল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে এক নাটকীয় ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের খবর সামনে এসেছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরানে ধ্বংস হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে অবশেষে উদ্ধার করা হয়েছে। তাঁর কথায়, “আমরা তাকে খুঁজে পেয়েছি”, এবং এই অভিযানে মার্কিন সামরিক বাহিনীর সর্বাধুনিক প্রযুক্তি ও কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ইরানের আকাশসীমায় একটি দুই আসনের মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়। বিমানে থাকা দুই সদস্যের মধ্যে পাইলটকে দ্রুত উদ্ধার করা গেলেও অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা নিখোঁজ হয়ে যান। পরবর্তী দু’দিন ধরে তল্লাশি চালিয়ে অবশেষে তাঁকে খুঁজে বের করা হয়। ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানান, এই উদ্ধার অভিযানে একাধিক যুদ্ধবিমান, বিশেষ বাহিনী এবং উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছিল। আহত অবস্থায় উদ্ধার হওয়া ওই সেনা সদস্য বর্তমানে নিরাপদে রয়েছেন এবং সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন: স্বামীকে খুন করতে প্রেমিককে সাহায্য, হাতের ট্যাটু যেভাবে ধরিয়ে দিল…

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে শতাধিক বিশেষ বাহিনীর সদস্য অংশ নেন। ইরানের গভীর অভ্যন্তরে প্রবেশ করে, তীব্র গোলাগুলির মধ্যেই তাঁরা উদ্ধার অভিযান সম্পন্ন করেন। জানা গেছে, অন্ধকারে শুরু হওয়া এই অপারেশন দিনের আলো পর্যন্ত গড়ায় এবং পরিকল্পনা অনুযায়ী সবকিছু না হলেও শেষ পর্যন্ত সফল হয়।

এই অভিযানে মার্কিন বাহিনী ব্যবহার করে উন্নতমানের এইচএইচ-৬০ডব্লিউ ‘জলি গ্রিন II’ উদ্ধারকারী হেলিকপ্টার, এ-১০ ওয়ারথগ আক্রমণকারী জেট, এফ-৩৫ স্টেলথ ফাইটার এবং এইচসি-১৩০ ট্যাঙ্কার বিমান। বিশেষ করে ‘জলি গ্রিন II’ হেলিকপ্টারটি যুদ্ধক্ষেত্রে দ্রুত ও নিরাপদ উদ্ধার অভিযানের জন্য বিশেষভাবে ডিজাইন করা, যা রাত বা প্রতিকূল আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম। অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে, নিখোঁজ মার্কিন সেনাকে জীবিত ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। যদিও উদ্ধার অভিযানের বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র