‘নিরাপত্তার জন্য প্রার্থনা করুন’ ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে সতর্কবার্তা প্রাক্তন মার্কিন কর্তার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে বৈঠকে বসবেন দুই পক্ষের প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ সেই বৈঠকের জন্য পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার পাকিস্তানে হতে চলা আমেরিকা-ইরান শান্তি আলোচনার আগে হোয়াইট হাউসের প্রাক্তন প্রেস সচিব আরি ফ্লেইশার বড় সতর্কবার্তা দিয়েছেন। বলেছেন ভ্যান্সের পাকিস্তান সফর একেবারেই সিরাপদ নয়। অতীতের উদাহরণ তুলে ধরে তিনি পাকিস্তানকে “সশস্ত্র ও বিপজ্জনক” দেশ হিসেবে উল্লেখ করেছেন। 

হোয়াইট হাউসের প্রাক্তন প্রেস সচিব আরি ফ্লেইশার জেডি ভ্যান্সের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পাকিস্তানের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই। পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর সেই কথাই আরও মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন মার্কিন এই কর্তা। ফ্লেইশার উল্লেখ করেছেন যে, পাকিস্তানে উচ্চপর্যায়ের সফর বরাবরই ঝুঁকিপূর্ণ। তিনি বলেন প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটনকে সন্ত্রাসবাদীদের নজর এড়াতে তাঁর সফরের সময় ছদ্মবেশী বিমানের ওপর নির্ভর করতে হয়েছিল এবং গোপনে বিমান বদলাতে হয়েছিল। তিনি আরও জানান যে, ২০০৬ সালে প্রেসিডেন্ট বুশের পাকিস্তান সফরেরও সিক্রেট সার্ভিস বিপক্ষে ছিল। আরি ফ্লেইশারের মতে, এই মিশনটি মার্কিন সিক্রেট সার্ভিস এবং সামরিক নিরাপত্তার জন্য একটি বড় পরীক্ষা হতে চলেছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে পারবে, সাফ জানিয়ে দিল ইরান

প্রসঙ্গত, বুধবার আমারিকা ও ইরান দুই সপ্তাহের জন্য শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং স্থায়ী শান্তি চুক্তি করতে ইসলামাবাদে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কঠোর অবস্থান নিয়ে বলেছেন, লেবাননের ওপর ইজরায়েলি হামলা এই প্রাথমিক যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, এই হামলা বন্ধ না হলে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা অর্থহীন হয়ে পড়বে। জানিয়ে রাখা ভালো আলোচনা সফল ও নিরাপদ করতে পাকিস্তান ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করেছে। তবে, কূটনীতি ও নিরাপত্তার দোলাচলে থাকা এই আলোচনার ফলাফলের দিকে গোটা বিশ্ব নিবিড়ভাবে নজর রাখছে। বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠক সফল হলে তা পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তির পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড