চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পরেই ইরানজুড়ে নতুন করে আক্রমণ আমেরিকা-ইজরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিদ্যু‍ৎ কেন্দ্রগুলিতে পাঁচ দিন হামলা না চালানোর ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ওই ঘোষণার পরেই ইরান জুড়ে নতুন করে হামলা চালাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সেনাবাহিনী। ওই হামলার বদলা নিতে তেহরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা জোরদার করেছে এবং নিজেদের বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হলে ইজরায়েল-সহ আঞ্চলিক বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-আমেরিকা যুদ্ধ। টানা ২৩ দিন ধরে চলা যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে অশান্তির আঁচ পড়েছে বিভিন্ন দেশের উপরে। তার মধ্যেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী পাঁচ দিন হামলা হবে না! খুব ভাল এবং ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে।’ ট্রাম্পের ঘোষণার পরেই বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম কমা শুরু হয়েছে। অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম হল ৯৬ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৯০০ টাকা। দিনের শুরুতে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ১১৪ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১০,৬০০ টাকা। অর্থাৎ ট্রাম্পের ঘোষণার পরে এক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম কমেছে ১৫ শতাংশ।

তবে ট্রাম্পের ঘোষণার পরেই ইজরায়েলি বাহিনী জানায়, তারা তেহরানের বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে ‘বিস্তৃত হামলা’ শুরু করেছে। একই সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর প্রধান ব্র্যাড কুপার জানান, ‘ইরানের কুম প্রদেশে ড্রোন ও বিমান যন্ত্রাংশ তৈরির একটি টারবাইন ইঞ্জিন কারখানায় হামলা চালিয়েছে, যা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর সঙ্গে সংশ্লিষ্ট।’ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, ‘খোররামাবাদে একটি আবাসিক ভবনে হামলায় এক শিশু নিহত ও কয়েকজন আহত হয়েছেন। তাবরিজ শহরে পৃথক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।’

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ