চিনে গুপ্তচর প্রবৃত্তি করায় মার্কিন নৌ-কর্মকর্তাকে দু’বছরের কারাদণ্ড

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ চিনের হয়ে গুপ্তচর প্রবৃত্তি করায় এক নৌ কর্মকর্তাকে কারাদণ্ড দিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁকে দুই বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২০২৩ সালে অক্টোবর মাসে ২৬ বছর বয়সী ওয়েনহেং ঝাও নামে নৌ কর্মকর্তা ঘুষের বিনিময়ে চিনা গোয়েন্দাদের কাছে তথ্য দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়। এই অপরাধের জন্যই তাঁকে কারাদণ্ড  দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । এই পুরো অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত নৌ কর্মকর্তা । তিনি জানান, তিনি চিনকে সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য দিয়েছেন।

 মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ওই নৌ কর্মকর্তা  ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সামরিক মহড়া, অপারেশনাল অর্ডার এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য চিনকে জানিয়েছেন।   শুধু তাই নয় ওই কর্মকর্তা  জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে অবস্থিত একটি রাডার সিস্টেমের জন্য বৈদ্যুতিক চিত্র এবং ব্লুপ্রিন্টও চিনে সরবারহ করেছে বলে জানা গিয়েছে । ওকিনাওয়াতে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি বেশ গুরুত্বপূর্ণ। বেশ কয়েকবছর ধরে ওই অঞ্চলে মিত্রদের সঙ্গে নৌ মহড়ায় বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র।  

মার্কিন বিচার বিভাগ বলছে, ওয়েনহেং ঝাও নিজের নিরাপত্তার খবর কাজে লাগিয়ে অপারেশনাল অর্ডার এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য চিনকে পাঠিয়েছে। সেই অপরাধের জন্যই তাঁকে দুই বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ তথ্য চিনের কাছে চলে যাওয়ায় চাপে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো