উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় কলকাতাকে টেক্কা দিয়ে শীর্ষে হুগলি

Share:

নিজস্ব প্রতিনিধি : উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় কলকাতাকে টেক্কা দিয়ে শীর্ষে হুগলি। এবারের মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ৫৮ জন। তার মধ্যে হুগলির ১৩ জন। বাঁকুড়ার ৯ জন। কলকাতার ৫ জন।

এবারের মেধা তালিকায় ১৫টি জেলার মধ্যে মোট ৫৮ জন স্থান পেয়েছে। এরমধ্যে হুগলি জেলা থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ১৩ জন। হুগলির চন্দননগর থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন স্নেহা ঘোষ। স্লেহা কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী। স্নেহার প্রাপ্ত নম্বর ৪৯৩। চতুর্থ হয়েছেন স্নেহা। এছাড়াও উচ্চমাধ্যমিকে ষষ্ঠ হয়েছেন কোন্নগরের রুদ্র দত্ত। রুদ্রের প্রাপ্ত নম্বর ৪৯১। রুদ্র মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র।পাশাপাশি ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন হুগলিরই ছেলে অভ্র কিশোর ভট্টাচার্য। অভ্র চুঁচুড়ার হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র। অভ্রের প্রাপ্ত নম্বর ৪৯১। সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন হুগলি কলেজিয়েট স্কুলেরই ঋতব্রত দাস। ঋতব্রতর প্রাপ্ত নম্বর ৪৯০। এই সপ্তম স্থানেই জায়গা করে নিয়েছেন আরামবাগ হাইস্কুলের ছাত্র মহম্মদ শহিদ। অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন মাহেশের শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র অস্মিত কুমার মুখোপাধ্যায়। অস্মিতের প্রাপ্ত নম্বর ৪৮৯। এই অষ্টম স্থানেই রয়েছে আরামবাগ হাইস্কুলের ছাত্র সোমশুভ্র কর্মকার। অন্যদিকে মেধাতালিকায় জায়গা করে নেওয়া নিয়ে হুগলির থেকে পিছিয়ে পড়েছে কলকাতা। কলকাতায় মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের সৌনক কর। সৌনকের প্রাপ্ত নম্বর ৪৯২। 

চলতি বছর উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি।  পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় এ বার উচ্চ মাধ্যমিকের  ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ। বর্তমানে রাজ্যের সরকারি স্কুলে চলছে গরমের ছুটি। আর তখনই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।  এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। তবে মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু’দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট পাবে পরীক্ষার্থীরা।

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর