আমেরিকায় ১০ যাত্রী নিয়ে মাঝ আকাশে আচমকা উধাও বিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের রহস্যময় ঘটনা ঘটল আমেরিকায়। আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। আলাস্কার উপর দিয়ে ১০ জনকে বহনকারী একটি মার্কিন বিমান নিখোঁজ। অনুসন্ধান চালাচ্ছে দেশটির তদন্তকারীরা। নিঁখোজ হওয়া বিমানটির হদিশ পেতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটিকে দেখা যাচ্ছে না। তবে আপাতত আবহাওয়ার কারণে আকাশপথে অনুসন্ধান বন্ধ রাখা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টো ৩৭ মিনিটে আলাক্সার উনালাক্লিট থেকে নোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ওই বিমানটি। ফ্লাইটর‍্যাডারের তথ্য অনুসারে, বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ৩টে ১৬ মিনিটে র‍্যাডার বিচ্ছিন্ন হয় বিমানের সঙ্গে।

এই নিয়ে আলাস্কার জননিরাপত্তা বিভাগ জানিয়েছেন,মাঝ আকাশে হঠাৎ করে বিমানটি কীভাবে নিঁখোজ হল তা নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে। নিখোঁজ ওই বিমানটি ছিল সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান এয়ারক্রাফট। ওই বিমানটির মধ্যে একজন পাইলট সহ মোট ১০ জন যাত্রী ছিলেন। খারাপ আবহাওয়ার কারণে আপাতত আকাশপথে অভিযান বন্ধ রাখা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন বিমানটির শেষ লোকেশন কোথায় ছিল। শেষ অবস্থান জানা সম্ভব হলে বিমানটিকে খুঁজে পাওয়া যেতে পারে।

মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের তরফে জানানো হয়েছে, আমেরিকা ও অন্যান্য রাজ্যের তুলনায় আলাস্কায় ছোটখাটো বিমান দুর্ঘটনা হতেই থাকে। কেননা আলাস্কার জলবায়ু অত্যন্ত প্রতিকূল। তার উপর এখানকার পরিবহন ব্যবস্থা উন্নত নয়। ফলে বাধ্য হয়ে মানুষ ছোট ছোট বিমানে করে পন্য আমদানি-রফতানি করে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি