চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের আমেরিকায় উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ

আন্তর্জাতিক ডেস্কঃ ফের আমেরিকা থেকে উদ্ধার হল ভারতীয় পড়ুয়ার রহস্য মৃত্যু। ওয়ারেন কাউন্টি করোনারের অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করা ভারতীয় বংশোদ্ভূত পারডু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ঝুলন্ত অবস্থায়  উদ্ধার হয়েছে।

২৩ বছর বয়সী শিক্ষার্থী সমীর কামাথ ২০২৩ সালের আগস্টে পারডু বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন । জানা গিয়েছে, ওই পড়ুয়া  মার্কিন নাগরিকত্ব অর্জন করেছিলেন। ইতিমধ্যেই ওই পড়ুয়ার দেহ ক্রফোর্ডসভিলে ফরেনসিক ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

গত ২ রা ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত হয় ভারতীয় পড়ুয়া শ্রেয়স রেড্ডি।   ১৯ বছর বয়সী শ্রেয়স রেড্ডি বেনিগার ওহাইওর লিন্ডার স্কুল অফ বিজনেসের ছাত্র ছিলেন। জানা যায় শ্রেয়াসের বাবা-মা হায়দরাবাদে থাকেন। এই মৃত্যুর ঘটনা নিয়ে নিউ ইয়র্কের ভারতীয় মিশন ক্ষোভ প্রকাশ করেছে।

এছাড়াও গত ১৬ জানুয়ারি জর্জিয়ার লিথোনিয়ায় হরিয়ানার পঞ্চকুলার বাসিন্দা বিবেক সাইনিকে এক গৃহহীন ব্যক্তি হাতুড়ি দিয়ে খুন করে। পাশাপাশি গত জানুয়ারিতে ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের (ইউআইইউসি) বাইরে আকুল ধাওয়ান নামে আরেক ভারতীয় ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। ১৮ বছর বয়সী ওই তরুণের ময়নাতদন্তে ধারণা করা হচ্ছে, হাইপোথার্মিয়ায় তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, এই নিয়ে চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে চারজন ভারতীয় পড়ুয়ার রহস্য মৃত্যু সামনে এসেছে। তবে বারবার কেন এই মৃত্যু হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন । অন্যদিকে ভারতীয় পড়ুয়ার মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ