ভারতীয় সংস্থার জ্বর কমার সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

মেরিয়ন বায়োটেকের যে সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে তাতে ইথাইনল জিওকল পাওয়া গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের কাঠগড়ায় ভারতীয় ওষুধ উ‍ৎপাদক সংস্থা। গাম্বিয়ার পরে এবার উজবেকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ভারতীয় ওষুধ সংস্থা মেরিয়ন বায়োটেকের তৈরি জ্বর ও গলা ব্যথা কমানোর সিরাপ ‘ডক-১ ম্যাক্স’ সেবন করে ১৮টি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। উত্তরপ্রদেশের সংস্থাটির বিরুদ্ধে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ভারতীয় ওষুধ সংস্থাটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। যদিও অভিযুক্ত ভারতীয় সংস্থার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত অক্টোবরেই গাম্বিয়া সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মেডেন ফার্মাসিউটিক্যাল নামে এক ভারতীয় সংস্থার কাশির সিরাপ খেয়ে ৬৬টি শিশুর মৃত্যু হয়েছে। ওই অভিযোগে যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয় মোদি সরকারকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে, মেডেন ফার্মাসিউটিক্যাল পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রফতানি করে চলেছে। আর ওই সংস্থার কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে ওই চার কফ সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়।

গাম্বিয়ায় শিশু মৃত্যুর ঘটনা নিয়ে অস্বস্তি কাটতে না কাটতেই এবার উজবেকিস্তান থেকেও একই অভিযোগ ওঠায় ফের বিড়ম্বনায় মোদি সরকার। উজবেকিস্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মেরিয়ন বায়োটেকের যে সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে তাতে ইথাইনল জিওকল পাওয়া গিয়েছে।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম