জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জুন মাসে ভেনেজুয়েলায় আঘাত হেনেছিল শক্তিশালী দুটি ভূমিকম্প। যার জেরে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। এখনও বেড়েই চলেছে মৃতের সংখ্যা। সে দেশের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ সোমবার (৩ আগস্ট) জানিয়েছেন ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৫ জন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬১ হাজার মানুষ। তাঁদের মধ্যে কেউ কেউ এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।   

গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প পরপর আঘাত হানে। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সে দেশের উপকূলীয় অঞ্চল লা গুয়াইরা অঙ্গরাজ্য এবং রাজধানী কারাকাস।  মুহূর্তের মধ্যে বহু বাড়ি তাসের ঘরের মতো ধসে পড়ে। রাস্তা ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। উদ্ধারকারী দল জীবিতদের খোঁজে তল্লাশি অভিযান শেষ করলেও বহু মানুষ তাঁদের কাছের মানুষদেদের খোঁজ করতে শুরু করেন।  বহু বাসিন্দা অভিযোগ করেছেন, উদ্ধারকাজ পরিচালনায় সরকার ও সামরিক বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারেনি। যার জেরে বহু মানুষ নির্ধারিত সময়ে জরুরি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। এতেই বেড়েছে প্রাণহানির সংখ্যা। 

আরও পড়ুন: কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

 ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ধ্বংসস্তূপের প্রায় ১৬।৫ শতাংশ অপসারণ করা সম্ভব হয়েছে।   বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সম্পূর্ণ পুনর্গঠন করতে দীর্ঘ সময় লাগতে পারে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ভেনেজুয়েলার  ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম