৩৭০ ধারা বাতিল কাশ্মীর সমস্যাকে জটিল করবে , দাবি ইমরানের

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ৩৭০ ধারা বাতিলের কেন্দ্রের সিদ্ধান্তকে  সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার তা নিয়ে এবার মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এ দিন ইমারন বলেছেন যে, ভারতীয় শীর্ষ আদালতের বিতর্কিত এবং বেআইনি সিদ্ধান্ত কয়েক দশক ধরে চলা সংঘাত সমাধানে সাহায্য করার পরিবর্তে কাশ্মীর সমস্যাকে আরও জটিল করবে । তাঁর দল কাশ্মীরী জনগণকে সম্পূর্ণ কূটনৈতিক, নৈতিক ও রাজনৈতিক সমর্থন প্রদান অব্যাহত রাখবে বলে এ দিন জানিয়ে দিয়েছেন ইমরান । শুধু তাই নয় ২০১৯ সালে ভারত যখন কাশ্মীরের বিশেষ মর্যাদা পরিবর্তনের চেষ্টা হয়েছিল, তখন ইমরানের নেতৃত্বাধীন দল  তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল।

প্রসঙ্গত দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পরেই ২০১৯ সালের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ ধারা রদ করেছিল মোদি সরকার। আর ওই ধারা রদের পাশাপাশি জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করেছিল। লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে্ব ঘোষণা করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে যাতে জন আন্দোলন গড়ে উঠতে না পারে তার জন্য দমনপীড়নের রাস্তায় হেঁটেছিল সরকার।

 প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি-সহ উপত্যকার বিজেপি বিরোধী নেতাদের গ্রেফতার করে গৃহবন্দি করা হয়। কেন্দ্রের ওই ‘স্বৈরাচারী’ পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের হয়। যদিও ওই মামলার শুনানি নিয়ে খানিকটা টালবাহানা চলে।তবে শেষ পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্তকেই স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট।

‘তদন্ত সংক্রান্ত তথ্য ফাঁস করা হচ্ছে’, হাই কোর্ট গুরুত্ব না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

জগদ্ধাত্রী পুজোর আগেই বড় সাফল্য, গোপন অভিযানে হিন্দমোটর থেকে উদ্ধার ৩০ কেজি গাঁজা, ধৃত ৪

বাড়িতে বানিয়ে ফেলুন রূপচাঁদা মাছের কোফতা, জমবে দুপুরের খাবার

শিমুল গাছে ফুটে উঠল স্বয়ং বজরংবলী! দর্শন করতে দূরদূরান্ত থেকে নদিয়ায় আসছেন ভক্তরা

এবার টলিপাড়াতেও SIR-এর থাবা! বাদ পড়ল কয়েক হাজার ভোটার, শনি ও রবিতে ভোট

‘ওকে মারো, ও এটাই ডিজার্ভ করে’, প্রকাশ্য রাস্তায় মহিলাকে হেনস্থা, ভাইরাল ভিডিও

প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ