POK-তে বিক্ষোভ, সরকারবিরোধী খবর করায় ইসলামাবাদের প্রেস ক্লাবে হামলা পাকিস্তান পুলিশের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জ্বলছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK)। সরকারবিরোধী আন্দোলনে রণক্ষত্রের পরিস্থিতি। পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (POK) যখন নৃশংসতা এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে উত্তাল, ঠিক তখন ইসলামাবাদের পুলিশ  ন্যাশনাল  প্রেস ক্লাবে (NPC) হামলা চালিয়েছে। বেশ কয়েকজন সাংবাদিকের উপর হামলা চালানো হয় বলেই অভিযোগ উঠেছে। কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে যে, বিক্ষোভকারী ভেবে পাক পুলিশ সাংবাদিকদের উপর আক্রমণ করেছে।

শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীরের বিক্ষোভ চলাকালীন বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আজাদ জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (JAAC) “প্রতিবাদের ডাক” কভার করার সময় কাশ্মীরি সাংবাদিকদের গ্রেফতার করার জন্য পুলিশ ইসলামাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত প্রেসক্লাবে অভিযান চালায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে লাঠিসোটা হাতে পাকিস্তানের পুলিশ প্রেস ক্লাবের ক্যাফেটেরিয়া হিসেবে পরিচিত এমন একটি জায়গায় প্রবেশ করছে। তারপরেই সেখানে বসে থাকা ব্যক্তিদের উপর আক্রমণ করছে পাকিস্তানি পুলিশ। ভিডিওতে এটাইও দেখা গিয়েছে যে পুলিশ কর্তারা কিছু বিক্ষোভকারীকে টেনে বাইরে বের করে দিচ্ছে। এমনকি সাংবাদিকদের  জিনিসপত্র ভাংচুর করতেও দেখা গিয়েছে।

কেন এই হামলা?

জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (JKJAAC) একদল আইনজীবী, যারা POK-তে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে, তারা যখন শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল, তখন এই আক্রমণ চালানো হয়। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে আন্দোলনকারীদের গ্রেফতার করতেই হানা দেয় পুলিশ। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, JKJAAC-এর ডাকেই POK-তে শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। পাকিস্তানের মানবাধিকার কমিশন সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং তাৎক্ষণিক তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে।

বিশিষ্ট সাংবাদিক জাহিদ গিশকোরিও এই হামলার তীব্র সমালোচনা করেছেন এবং সমস্ত সংবাদমাধ্যমকে এই ঘটনার ঐক্যবদ্ধ হিয়ে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি ক্ষোভ উগড়ে বলেছেন, "ইসলামাবাদ প্রেস ক্লাবে পুলিশের নৃশংস হামলা গুরুতর প্রশ্ন উত্থাপন করে। সাংবাদিকদের বাড়ি কীভাবে তাদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে যাদের প্রতিবাদ করার বা অন্তত তাদের আওয়াজ তোলার কোনও জায়গা নেই? সাংবাদিক সংগঠনগুলিকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।"  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের