আট দিনের সফরে মাদ্রিদে পৌঁছলেন মমতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিনিয়োগ টানার লক্ষ্য নিয়ে আট দিনের সফরে স্পেনের মাটিতে পা রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ দুবাই থেকে স্পেনের রাজধানী মাদ্রিদ বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তবে এদিন কোনও কর্মসূচি নেই তাঁর। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি কাটাতে (জেট লগ) হোটেলেই বিশ্রাম নেবেন তিনি। আগামিকাল বৃহস্পতিবার থেকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি শুরু হবে।

স্পেন সফরের প্রথম দিন অর্থা‍ৎ বৃহস্পতিবার বিকেলে ‘লা লিগা’র প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের তিন শীর্ষ কর্তা উপস্থিত থাকছেন। বৈঠকে যোগ দিতেই লন্ডন থেকে মাদ্রিদ পৌঁছবেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। বৈঠকে বাংলার ফুটবলের উন্নতিকল্পে ‘লা লিগা’র সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

পরের দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে মাদ্রিদ থেকে ট্রেনে বার্সেলোনার উদ্দেশে রওনা করবেন। সন্ধ্যায় স্থানীয় বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে সাক্ষাত করবেন। পরের দিন  সোমবার দুপুরে বার্সেলোনায় রয়েছে শিল্পবৈঠক। সেখানে স্পেনের শিল্পপতিদের সঙ্গে বাংলা থেকে যাওয়া  শিল্পপতিদের পৃথক বৈঠক হবে। মঙ্গলবার বেলা ১২টা থেকে তিন ঘণ্টা বার্সেলোনায় একটি শিল্পবৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার রাতে বার্সেলোনা থেকে দুবাইয়ের পথে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কলকাতা ফিরবেন।

 

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর