প্রতি সপ্তাহে প্রায় ১০ লাখের বেশি মানুষ চ্যাটজিপিটিতে লিখছে আত্মহত্যার ইচ্ছার কথা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: OpenAI নির্মিত চ্যাটজিপিটি বর্তমানে বহু মানুষের একাকিত্বের সঙ্গী। তথ্য জানার পাশাপাশি এমন অনেকেই রয়েছেন যারা চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেন। সোমবার ওপেনএআই কর্তৃক প্রকাশিত ব্লগপোস্টে চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। যেখানে বলা হয়েছে, প্রতি সপ্তাহে দশ লক্ষেরও বেশি চ্যাটজিপিটি ব্যবহারকারী এমন বার্তা পাঠান যাতে “সম্ভাব্য আত্মহত্যার পরিকল্পনা বা অভিপ্রায়ের স্পষ্ট সূচক” থাকে। অর্থাৎ বহু মানুষ রয়েছেন যারা চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানিয়েছে তাদের মনের কথা। সেই বার্তায় বোঝা গিয়েছে নিজেকে শেষ করার কথা।

চ্যাটবট কীভাবে সংবেদনশীল কথোপকথন পরিচালনা করে তার একটি আপডেটের অংশ হিসেবে এই তথ্য শেয়ার করা হয়েছে। এটাই কৃত্রিম বুদ্ধিমত্তা জায়ান্টের পক্ষ থেকে সরাসরি বিবৃতিগুলির মধ্যে একটি। আত্মহত্যার মনোভাব এবং এ–সম্পর্কিত তথ্য ছাড়াও প্রতি সপ্তাহে সক্রিয় ব্যবহারকারীর প্রায় ৭ শতাংশ (প্রায় ৫ লাখ ৬০ হাজার জন) চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনে জানান তাঁদের মনোরোগ বা উম্মাদনা নিয়ে ‘মানসিক স্বাস্থ্যের জরুরি পরিস্থিতির সম্ভাব্য লক্ষণ’। এই প্রসঙ্গে আরও তথ্য দেওয়া ভালো যে, প্রায় ৮০০ মিলিয়ন (৮০ কোটি) মানুষ প্রতি সপ্তাহে চ্যাটজিপিটি ব্যবহার করেন। পোস্টটিতে সতর্ক করে বলা হয়েছে যে, এই কথোপকথনগুলি সনাক্ত করা বা পরিমাপ করা কঠিন ছিল এবং এটি একটি প্রাথমিক বিশ্লেষণ ছিল।

ওপেনএআই বর্তমানে তদন্তের সম্মুখীন হয়েছে এক কিশোরের পরিবারের পক্ষ থেকে মামালা দায়ের করার পর। অভিযোগ রয়েছে ওই কিশোর দীর্ঘক্ষন চ্যাটজিপিটির সঙ্গে চ্যাট করার পর আত্মহত্যা করে। তাছাড়াও ওপেনএআইসহ এআই চ্যাটবট তৈরির সংস্থাগুলোর ওপর এক বড় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) ।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন