মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

বড় ধরণের মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকা সারা খলিফা-সহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ড দিল মিশরের একটি আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় ধরণের মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকা সারা খলিফা-সহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ড দিল মিশরের একটি আদালত। সারা, যিনি ক্রাইম শো ‘মিশন ইম্পসিবল’-এ সঞ্চালনার জন্যে বেশি পরিচিত ছিলেন। শুধু তাই নয়, তাঁর একটি কসমেটিক সার্জারি ক্লিনিক এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও রয়েছে। অভিযোগ, তিনি বিশাল একটি মাদক চক্রের সদস্য ছিলেন। যারা কৃত্রিম মাদক তৈরির জন্য বিদেশ থেকে কাঁচামাল আমদানি এবং তা বিভিন্ন দেশে বিক্রির সঙ্গে জড়িত।
তদন্ত চলাকালে ৭৫০ কেজিরও বেশি মাদকদ্রব্য এবং তা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাশাপাশি মাদক পরীক্ষাগার হিসেবে ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে এবং লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র-গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই চক্রের সঙ্গে জড়িত আরও নয়জন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাতজনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে খলিফার আইনজীবী জানিয়েছেন, তিনি খলিফার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন।
গত মাসে রায়টি প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু মিশরের গ্র্যান্ড মুফতি ধর্মীয় মতামত না দেওয়ার কারণে এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, যা মিশরের একটি প্রথা। অবশেষে মুফতি ধর্মীয় মতামত দেওয়ার পরে সারা খলিফা-সহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়। যদিও খলিফা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুরো মামলা জুড়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি আদালতে জানিয়েছেন, তিনি কখনও মাদক চোখে দেখেননি। জীবনে কখনও সিগারেটও খাননি। তিনি কান্নায় ভেঙে পড়ে আদালতকে তাঁর কথা একটিবার শোনার জন্যে অনুরোধও করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর বাবা-মা এই শিক্ষা দিয়ে তাঁকে বড় করেননি। মাদক বেঁচে টাকা রোজগার করার মতো এতটা ভিখারি নন তিনি।
২০২৫ সালের এপ্রিলে কায়রোতে খলিফাকে গ্রেফতার করা হয়েছিল। উল্লেখ্য, মিশর এখনও হত্যা, সন্ত্রাসবাদ, নির্দিষ্ট কিছু ধর্ষণ অপরাধ এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধের জন্য মৃত্যুদণ্ড বহাল রেখেছে। ২০২৫ সালে মিশরে ৪৯২টি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাঁর মধ্যে ২৩টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?