কে এই ইসমাইল হানিয়া, যাকে খুন করে বদলা নিল ইজরায়েল?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৩ সালের ৭ অক্টোবর। ইজরায়েলের রাজধানী তেল আবিব-সহ একাধিক শহরে অতর্কিতে হামলা চালিয়ে গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। ওই হামলার পরেই শুরু হয়ে যায় ইজরায়েল-ফিলিস্তিন প্রাণঘাতী লড়াই। ইজরায়েলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, হামাস প্রধান ইসমাইল হানিয়াকে খতম না করা পর্যন্ত লড়াই চলবে। অবশেষে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়াকে খতম করেছে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। কিন্তু কে এই ইসমাইল হানিয়া?

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, গাজার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণকারী ইসমাইল আবদেল সালাম হানিয়ার ডাক নাম আবু আল-আবদ। আশির দশকে ইজরায়েল বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সামিল হন তিনি। ১৯৮৯ সালে তাঁকে তিন বছরের কারাদণ্ড দেয় ইজরায়েল। এরপর ১৯৯২ সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইজরায়েল ও লেবানন সীমান্তের শূন্যরেখায় ছেড়ে দেওয়া হয়। এক বছর স্বেচ্ছায় নির্বাসনে কাটানোর পরে ইসমাইল হানিয়া গাজায় ফেরেন। ১৯৯৭ সালে হামাসের অন্যতম শীর্ষ নেতা শেখ আহমেদ ইয়াসিনের অফিসের প্রধান হিসেবে নিযুক্ত হন। তার পর থেকেই হামাসে গুরুত্ব বাড়তে থাকে হানিয়ার

২০০৬ সালে প্যালেস্টাইনের জাতীয় সংসদ নির্বাচনে  হামাস সংখ্যাগরিষ্ঠতা পেলে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাত্তাহর কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে সরিয়ে দেওয়া হয়।  ২০১৭ সালের ৬ মে থেকে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের