ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যত সময়  যাচ্ছে ততই বাড়ছে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাতের সম্ভাবনা। সরকার সরকার বিরোধী বিক্ষোভের আগুনের জ্বলছে ইরান। সেখানেই মাথা গলিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতেই ক্ষুব্দ ইরান। চলছে একে ওপরকে হুঁশিয়ারি দেওয়ার পর্ব। কিছুদিন আগেই  ইরান হুমকি দিয়ে জানায় তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে  খুন করা হলে  ট্রাম্পেকে হত্যা করা হবে। তারই এবার পাল্টা জবাব দিল মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাঁকে খুন করে  দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ তিনি দিয়ে রেখেছেন।  

তেহরানের নেতাদের মুখে খুনের হুমকির পরেই এই মন্তব্য করেছেন ট্রাম্প। ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি বলেছিলেন, “ট্রাম্প খুব ভালো করেই জানেন যদি ইরানের নেতাদের দিকে আগ্রাসনের হাত বাড়ানো হয়, সেই হাতটিই কেটে ফেলব না বরং তাদের বিশ্বেও আগুন লাগিয়ে দেব। এটি কোনো স্লোগান নয়, বাস্তব কথা।” সেই মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প বলেন, ” তাদের এটা করা উচিত নয় কিন্তু আমি লক্ষ্য রেখেছি। যা কিছু ঘটুক, আমরা পুরো দেশটিকে উড়িয়ে দেব।”   

আরও পড়ুন: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মূল হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড

বুধবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি আমেরিকার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে জানান, “আমরা যদি নতুন করে আক্রমণের শিকার হই, তাহলে আমাদের যা কিছু আছে তা দিয়েই পাল্টা গুলি চালানো হবে।” তিনি আরও বলেন, “২০২৫ সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল, তার বিপরীতে, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যদি আমরা নতুন করে আক্রমণের শিকার হই, তাহলে আমাদের যা কিছু আছে তা দিয়েই পাল্টা গুলি চালাতে দ্বিধা বোধ করব না।” ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে আরাঘচি লিখেছেন, “এটি কোনও হুমকি নয়, বরং একটি বাস্তবতা যা আমি স্পষ্টভাবে প্রকাশ করতে চাই, কারণ একজন কূটনীতিক এবং একজন অভিজ্ঞ সৈনিক হিসেবে, আমি যুদ্ধকে ঘৃণা করি।”  

 

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড