বাতিল ফ্যাক্ট চেকিং, ফেসবুক-ইনস্টাগ্রামে সেন্সরশিপ কমানোর ঘোষণা জুকারবার্গের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার প্ল্যাটফর্মগুলোতে সেন্সরশিপ নীতিমালা শিথিল করার ঘোষণা করেছেন মার্ক জুকারবার্গ। শুধু তাই নয় ফেসবুক, ইন্সটাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকারদের সরিয়ে নিচ্ছেন। পাশাপাশি ব্যবহারকারীদের আরও বেশি রাজনৈতিক কনটেন্ট দেখানোর আগ্রহ দেখিয়েছেন। যা নিয়ে হুলস্থুল কান্ড পড়ে গিয়েছে গোটা বিশ্বে।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিয়ো বার্তায় জুকারবার্গ সামাজিক মাধ্যমে নীতিমালার এই পরিবর্তনের কথা তুলে ধরেন। নতুন নীতিমালা অনুযায়ী মেটার প্ল্যাটফর্মগুলোতে ফ্যাক্টচেকারদের বদলে ব্যবহারকারীদের মতামত নির্ভর কমিউনিটি নোটস চালু করা হবে। ব্যবহারকারীরা যাতে তাঁদের মতামত অনুযায়ী সামাজিক মাধ্যমকে ব্যবহার করতে পারে।

ফ্যাক্টচেকারদের সরানোর বিষয়ে মার্ক জুকারবার্গকে প্রশ্ন করা হলে তিনি সপাটে উত্তর দেন, ‘ফ্যাক্টচেকাররা প্রায়ই পক্ষপাতদুষ্ট এবং তাঁদের কাজ বিশ্বাসযোগ্যতা তৈরি করে না। বরং এর উল্টোটাই। দিনের পর দিন এগুলো ক্ষতি করেছে। বিশ্বাসঘাতকতা করেছে ফ্যাক্টচেকাররা’

একইসঙ্গে তিনি বলেন, নতুন নীতিমালার কারণে মেটার প্ল্যাটফর্মগুলো আগের তুলনায় কমসংখ্যক ‘খারাপ কনটেন্ট’ শনাক্ত করতে পারবে। তবে ইমিগ্রেশন ও জেন্ডারের মতো সংবেদনশীল বিষয়গুলোকেও প্রাধান্য দেওয়া হবে।

কমিউনিটি নোটস চালুর মাধ্যমে বিতর্কিত পোস্টগুলোর ওপর ব্যবহারকারীদের ফিডব্যাককে বেশি গুরুত্ব দেওয়া হবে। ইলন মাস্কের মতো জুকারবার্গও এই মডারেশন পদ্ধতিকে বাকস্বাধীনতার অন্যতম হাতিয়ার হিসেবে দেখছেন।

তবে বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন মূলধারার রাজনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।জুকারবার্গ জানিয়েছেন, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো বাকস্বাধীনতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, বিশেষত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার প্রাক্কালে।  

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট