আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 স্ত্রীর ফোনে আড়ি পেতে কোটি  কোটি টাকা আয় স্বামীর

আন্তর্জাতিক ডেস্কঃ বাড়িতে বসে অফিসের কাজ করছে স্ত্রী।  আর সেই সময় স্ত্রীর ফোনে আড়ি পেতে প্রায়   ১৯ কোটি ৩২ লাখ টাকা রোজগার করলেন স্বামী। অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। এই ঘটনার  মূলে রয়েছেন স্বামী টাইলার লুডন। তিনি স্ত্রীর ফোনে আড়ি পেতে এই কাণ্ডটি ঘটিয়েছেন।

জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রী করোনার সময় থেকে বাড়িতে বসে অফিসের কাজ করতেন। আর সেই সময় থেকেই স্ত্রীর ফোনে আড়ি পাতা শুরু করেন স্বামী। শুধু তাই অফিসের কার সঙ্গে কি নিয়ে কথা হচ্ছে তা শুনতেন স্বামী।  তার স্ত্রী  ব্রিটিশ কোম্পানি বিপি পিএলসিতে কর্মরত। এই পুরো ঘটনা নিয়ে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে, স্ত্রীর ফোনে আড়ি পেতে টাইলার একের পর এক ট্রাভেল সেন্টারসের শেয়ার কিনতেন। সম্প্রতি ট্রাভেল সেন্টারসের স্টক ভ্যালু ৭১ শতাংশ বেড়ে যায়। এরপরেই প্রায় ৪৬ হাজার শেয়ার কিনে নেন  টাইলার। আর সেই শেয়ারের দাম প্রায়   ১৯ কোটি ৩২ লাখ টাকা।

তবে কিছুদিন আগে স্ত্রীর কাছে এই জালিয়াতির কথা জানান স্বামী। এই জালিয়াতির কথা শুনেই টাইলারকে ছেড়ে চলে যায় স্ত্রী। পাশাপাশি ডিভোর্সের আবেদন করে স্ত্রী । এই পুরো ঘটনার কথা নিজের কোম্পানির সকলকে জানিয়ে দেয় টাইলারের স্ত্রী। এরপরেই তিনি চাকরি হারান। তবে এই ঘটনার পর টাইলার সকল জালিয়াতির টাকা ফিরিয়ে আনবে বলে প্রতিস্তুতি দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ