বিধ্বংসী দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হয়ে গেল আমেরিকার শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতিমধ্যেই ২৯০০ একরের বেশি এলাকায় থাবা বসিয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে এইসব এলাকা। এছাড়া ১৩ হাজার ভবন বিধ্বংসী আগুনের ক্ষতির মুখে রয়েছে। এমন আবহে জারি করা হল জরুরি অবস্থা।

এই বিধ্বংসী দাবানলে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। আগুনের লেলিহান শিখা যেন তেড়ে আসছে জনবসতির দিকে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির কতৃপক্ষ। ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরি অবস্থা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। এই দাবানলের ফলে গোটা লস অ্যাঞ্জেলেস এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী পরিস্থিতি সামলাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় দমকলকর্মীরা সাগর থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনে পুড়ে যাওয়া গাড়ি সরাতে বুলডোজার ব্যবহার করা হচ্ছে। গেটি ভিলা মিউজিয়ামের চারপাশের গাছপালাও কিছুটা পুড়ে গিয়েছে। টপাঙ্গা ক্যানিয়নের পাহাড়ি এলাকা থেকে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে প্রশান্ত মহাসাগরের দিকে। বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং বাসিন্দারা তাঁদের গাড়ি বাড়ি ফেলে পায়ে হেঁটে নিরাপদ স্থানে পালাতে বাধ্য হয়েছেন। 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি