হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঝোলা থেকে শেষ পর্যন্ত বিড়াল বেরিয়েই পড়ল। প্যালেস্তানিয় মুক্তিকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার দায়ভার নিল ইজরায়েল সরকার। সোমবার (২৩ ডিসেম্বর) ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কা‍ৎজের এক বিবৃতিতে হানিয়ার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করা হয়েছে। শুধু ইসমাইল হানিয়াকে হত্যা করেই যে ইজরায়েল ক্ষান্ত থাকবে না, হুতি বিদ্রোহী গোষ্ঠীর নেতারা তেল আবিবের পরবর্তী লক্ষ্য, তাও আগাম জানিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’-র প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ ইয়েমেনের সন্ত্রাসী সংগঠন হুতি নেতৃত্বকে ইজরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র হামলার জন্য সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আমি স্পষ্ট করে হুতি সন্ত্রাসীদের বার্তা দিচ্ছি। আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দিয়েছি এবং সিরিয়ায় আসাদ শাসনের পতন ঘটিয়েছি। আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব.. এবং তাদের নেতৃত্বকে নিশ্চিহ্ন করব… যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার ও (হাসান) নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।’

উল্লেখ্য, চলতি বছরের ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। অনুষ্ঠান শেষে তিনি যে অতিথিশালায় উঠেছিলেন সেখানে বোমা বিস্ফোরণে দেহরক্ষী সহ প্রাণ হারান হানিয়া। হামাস প্রধানের মর্মান্তিক মৃত্যুর পরেই সংগঠনের তরফে দাবি করা হয়, ওই বিস্ফোরণের পিছনে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হাত রয়েছে। যদিও তা অস্বীকার করেছিল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এরপর গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বেইরুতে ইজরায়েলি হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এক মাস পরই ১৬ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করে ইজরায়েল।

 

 

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের