জেদ্দায় গড়ে উঠল বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মসজিদ

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সাম্প্রতিককালে গাড়ি, সেতু এবং বাড়ি তৈরি হচ্ছে  থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে। এবার প্রথমবার  থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি হল মসজিদ। আর অত্যাধুনিক প্রযুক্তির ওই মসজিদের উদ্বোধন হল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। 

‘আরব নিউজ’ এর এক প্রতিবেদন অনুযায়ী, জেদ্দায় তৈরি হয়েছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মসজিদটি। এই মসজিদটির নামকরণ করা হয়েছে প্রয়াত আবদুল আজিজ আবদুল্লাহ শারবাতলির নামে। সৌদি ব্যবসায়ী ওয়াজনাত আবদুলওয়াহেদের শ্রদ্ধা জানাতে এই মসজিদটি তৈরি করেছেন তাঁর  স্ত্রী। দুবাই সরকারের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মসজিদটি।

আইএসিএডি জানায়, সাধারণত মসজিদ নির্মাণের চেয়ে এই মসজিদ নির্মাণে ৩০ গুণ বেশি খরচ হবে ।  তবে থ্রিডি প্রিন্টিং পদ্ধতিতে নির্মাণসামগ্রীর বর্জ্য কমবে।  দুই হাজার বর্গমিটার আয়তনের এই মসজিদে একসঙ্গে ৬০০ জন নামাজ পড়তে পারবেন। এই মসজিদের নকশা  সম্পন্ন করতে চার মাস এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার কাজ শেষ করতে ১২ মাস সময় লেগেছে । সৌদি সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও প্রযুক্তিবিদসহ প্রচেষ্টার মধ্য দিয়ে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদের সফল সমাপ্তি হয়েছে।  ২০২১ সালের আগস্টে দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ আমিরাতকে ‘থ্রিডি প্রিন্টিং স্ট্র্যাটেজি’ ঘোষণা করেছিলেন ।

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন