চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বের প্রথম কন্ডোম যা ব্যবহার করতে পারবেন ছেলে ও মেয়ে উভয়ই

আন্তর্জাতিক ডেস্ক: এটি আর পাঁচটা সাধারণ কন্ডোমের মতোই। শুধু একটি বাড়তি আঠা দেওয়া ঢাকা রয়েছে। এটি নারী-পুরুষ উভয়েরই যৌনাঙ্গে পরা যাবে। বাড়তি নিরাপত্তার জন্য একটি আঠা দেওয়া কভার রয়েছে শুধু। এক মালয়শীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই কন্ডোম আবিস্কার করেছেন। জন ট্যাং ইং চিন নামে ওই চিকিৎসা বিজ্ঞানীর দাবি, তিনি বিশ্বের প্রথম উভয়লিঙ্গের কন্ডোম আবিষ্কার করেছেন। শরীরের কোনও রকম ক্ষততে যা দিয়ে পট্টি বাঁধা হয়, সেই ধরনের দ্রব্য দিয়ে তৈরি এই কন্ডোম।

‘টুইন ক্যাটালিস্ট’ নামে এক ওষুধ প্রস্তুতকারী সংস্থা কাজ করেন জন ট্যাং ইং চিন। তিনি দীর্ঘদিন ধরেই এই ধরণের কিছু আবিস্কার করার জন্য গবেষণা করছিলেন। তাঁর দাবি, এই ধরণের উভলিঙ্গের কন্ডোম নারী-পুরুষ দু’জনেরই ক্ষমতায়নে সাহায্য করবে। লিঙ্গ নির্বিশেষে নিজের যৌন জীবন নিয়ে অনেক বেশি স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। তিনি জানিয়েছেন, এটি অত্যন্ত হাল্কা ভাবে তৈরি। পরার পর বোঝাও যাবে না। মূলত ক্ষততে বাঁধা হয়, এমন পাতলা কাপড়ে তৈরি এই কন্ডোম। যার একটি দিকে এক বিশেষ আঠা লাগানো আছে। নারী বা পুরুষ যেই এটি ব্যবহার করবেন তাঁকে শুধু নিজের সুবিধে অনুযায়ী দিকটা বেছে নিতে হবে। আগামী ডিসেম্বর মাস থেকে ওষুধ প্রস্তুতকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে কন্ডোমটি। ভারতীয় মুদ্রায় এক বাক্সের দাম পড়বে প্রায় ২৭২ টাকা।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ