‘X’ -এর দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমছে, স্বীকার করলেন সিইও

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) ক্রমশই দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমছে। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকেই দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় ধস নেমেছে বলে বিস্ফোরক স্বীকারোক্তি সংস্থার প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) লিন্ডা ইয়াকারিনোর।

মার্কিন টিভি চ্যানেল ‘সিএনবিসি’র সঞ্চালিকা জুলিয়া বোরস্টিনের সঙ্গে খোলামেলা সাক্ষা‍ৎকারে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটের সিইও জানিয়েছেন, বর্তমানে দৈনিক ২২৫ মিলিয়ন বা সাড়ে ২২ কোটি ব্যবহারকারী ‘এক্স’-এ সক্রিয়। অথচ ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের আগে সংখ্যাটি অনেক বেশি ছিল। কমপক্ষে ১১.৬ শতাংশ দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে। গত বছরের নভেম্বর মাসের ২২ তারিখে টুইটার কর্ণধার মাস্ক নিজের হ্যান্ডলে সংস্থার সক্রিয় ব্যবহারকারী নিয়ে এক পরিসংখ্যান টুইট করেছিলেন। তাতে তিনি দাবি করেন, এক সপ্তাহে ১৬ লক্ষ ব্যবহারকারী টুইটারের সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৪.৫ মিলিয়ন।

টুইটার অধিগ্রহণের পরেই সংস্থাকে ঘুরে দাঁড় করানোর জন্য চলতি বছরের ১২ মে লিন্ডা ইয়াকিরানোকে সিইও হিসাবে নিয়োগ করেন। কিন্তু নিজের খামখেয়ালিপনা চালিয়ে যেতে থাকেন। একদিকে যেমন ‘নীল’ চিহ্ন ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনই সংস্থার নাম রাতারাতি বদলে ‘এক্স’ রেখেছেন। টুইটারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত নীল পাখিও বিদায় করেছেন। মাস্কের এই খামখেয়ালিপনায় বিরক্ত হয়ে বহু ব্যবহারকারী ‘এক্স’ (পূর্বতন টুইটার) থেকে সরে দাঁড়িয়েছেন।

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের