আইপিএলে শূন্য করার নয়া রেকর্ড গড়লেন রোহিত শর্মা

আইপিএলে মোট ১৬ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন মুম্বই অধিনায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চলতি আইপিএল যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কেননা, শনিবার পর্যন্ত আইপিএলের ১০টি ম্যাচে মাঠে নেমে নিজের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক। একবারে জন্যও জ্বলে উঠতে পারেননি। উল্টে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে শূন্য রানে ফিরে এক লজ্জার রেকর্ড গড়েছেন।

এদিন এম চিদম্বরম স্টেডিয়ামে তৃতীয় ওভারের পঞ্চম বলেই সাজঘরে ফিরে যান রোহিত। দীপক চহারের বল ঠিকমতো ব্যাটে খেলতে পারেননি। রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে বিদায় নেন। এ নিয়ে আইপিএলে ১৬ বার খাতাই খুলতে পারলেন না মুম্বই অধিনায়ক। আইপিএলের ইতিহাসে শূন্য রানে সর্বাধিকবার আউট হওয়ার নজির গড়লেন। এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৩৬টি ম্যাচ খেলেছেন রোহিত। একটি শতরানের পাশাপাশি ৪১টি অর্ধশতরান রয়েছে। মোট রান করেছেন ৬ হাজার ৬৩। গড় ২৯ দশমিক ৮৭। অর্থা‍ৎ আইপিএলে মুম্বই অধিনায়কের পারফরম্যান্স তেমন একটা আহামরি নয়।  

এদিনর আগে আইপিএলে সর্বাধিক শূন্য রানে আউট হওয়ার মতো লজ্জার রেকর্ড ছিল চার জনের। রোহিত শর্মার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দীনেশ কার্তিক ও মনদীপ সিং ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন। আর চেন্নাই সুপার কিংসের অম্বাতি রায়ডু ১৪ বার শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান