Loading live market data...
Loading active stocks...
Connecting...

অভিষেক-ক্লাসেনের ঝোড়ো ব্যাটিং, জিততে দিল্লির চাই ১৯৮ রান

দিল্লির হয়ে মিচেল মার্শ ২৭ রানে চার উইকেট নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুযোগ পেয়েও নিয়মিত বোলারদের হতশ্রী পারফরম্যান্সের কারণে সানরাইজার্স হায়দরাবাদকে অল্প রানে বেঁধে রাখতে ব্যর্থ হল ডেভিড ওয়ার্নাররা। অভিষেক শর্মা ও হাইনরিখ ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ছয় উইকেটে হারিয়ে ১৯৭ রান তুলেছে আইডেন মার্করামের দল। দিল্লির হয়ে মিচেল মার্শ ২৭ রানে চার উইকেট নিয়েছেন।

দিল্লির কোটলা স্টেডিয়ামে শনিবার রাতে টসে জিতে প্রথমে  ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক আইডেন মার্করাম। তৃতীয় ওভারেই ময়াঙ্ক আগরওয়ালকে (৬ বলে ৫) ফিরিয়ে দিল্লিকে ধাক্কা দেন ইশান্ত শর্মা। রাহুল ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান অভিষেক শর্মা। যদিও বেশিক্ষণ টিঁকতে পারেননি রাহুল (৬ বলে ১০)। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে মিচেল মার্শের বলে মণীশ পাণ্ডের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন। তবে অন্যপ্রান্তে রুদ্রমূর্তি ধারণ করেন অভিষেক। ২৫ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। দশম ওভারে বল করতে এসে হায়দরাবাদকে জোড়া ধাক্কা দেন মিচেল মার্শ। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন আইডেন মার্করামকে (১৩ বলে ৮) আর চতুর্থ বলে শূন্য রানে ফেরত পাঠান ১৩ কোটির ব্যাটার হ্যারি ব্রুককে। ১০ ওভার শেষে হায়দরাবাদের রান দাঁড়ায় চার উইকেটে ৮৩।

লাগাতার উইকেট খুঁইয়ে চাপের মুখে পড়া হায়দরাবাদকে বিপদ থেকে উদ্ধার করতে বেপরোয়া মেজাজে ব্যাটিং করতে থাকেন অভিষেক শর্মা ও হাইনরিখ ক্লাসেন। ১২ তম ওভারে বল করতে এসে বিধ্বংসী অভিষেককে থামান দিল্লির সহ অধিনায়ক অক্ষর পটেল। টাইমিংয়ের ভুলে দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন হায়দরাবাদের ওপেনার। আউট হওয়ার আগে ১২টি চার ও একটি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৬৭ রান করেন। অভিষেক ফিরতেই হায়দরাবাদের রানের গতি শ্লথ হয়ে যায়। তবে উইকেটে থিতু হওয়ার পরে ১৬তম ওভার থেকে হাত খুলে খেলতে থাকেন ক্লাসেন ও আবদুল সামাদ। জুটি বেঁধে ৩৩ বলে ৫৩ রান সংগ্রহ করেন দুজনে। ১৭তম ওভারে বল করতে এসে জুটি ভাঙেন মিচেল মার্শ। ফেরত পাঠান আবদুল সামাদকে (২১ বলে ২৮)। ক্লাসেন ২৫ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে হায়দরাবাদ করে ১৯৭ রান। ক্লাসেন (৫৩) এবং আকিল হোসেন (১৬) রানে অপরাজিত থাকেন।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত