IPL-2023: গুজরাট বনাম মুম্বই ম্যাচের টিকিট নিয়ে ধুন্ধুমার কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:  খেলার মাঠে দুই দলের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে থাকাটাই স্বাভাবিক। আর সেই টিকিট নিয়েই সমর্থকদের মধ্যে হাতাহাতি বা পুলিশের সঙ্গে তাঁদের বিবাদের ঘটনাও হাকছাড়ই ঘটে থাকে বিশ্বের বিভিন্ন খেলার মাঠে। এই ঘটনায় প্রাণ যায় সমর্থকদের। তবুও তাঁরা শুধরোয় না।

এবার ঘটনাস্থল গুজরাটের আহমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যেখানে শুক্রবার চলতি বছরের আইপিএল-এল কোয়ালিফাই-২ মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্স মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের। এই ম্যাচে যে দল দল জিতবে সেই পৌঁছে যাবে ১৬তম আইপিএল-এর ফাইনাল ম্যাচে। এবং ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামেই।

সুতরাং ঘরের টিমের খেলা স্টেডিয়ামের সিটে বসে চাক্ষুস করার সুযোগ হাতছাড়া করতে নারাজ গুজরাট টাইটান্স সমর্থকরা। কেননা আগের ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে এমনিতেই তাঁদের দল খুব চাপে রয়েছে। কাজেই দলের দুঃসময়ে পাশে থেকে সমর্থনের বার্তা দিয়ে ম্যাচ জেতাই একমাত্র লক্ষ্য তাঁদের।

তাই শুক্রবার সকাল থেকেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামের টিকিট কাউন্ডারের বাইরে রীতিমতো ধস্তাধস্তি শুরু হল টিকিট নিয়ে। আইপিএল-এর নিয়ম অনুযায়ী আগে থেকে টিকিট অনলাইনে বুক করতে হবে। তারপর সশরীরে উপস্থিত হয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে গ্রাহককে। সেই টিকিট সংগ্রহের লাইনেই টিকিটের চাহিদা তুঙ্গে থাকায় শুরু হয় ধস্তাধ্বস্তি।

শেষ পর্যন্ত সমর্থকদের এই বিশৃঙ্খলা যাতে বড় আকার না নেয়, তারজন্য ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। তাঁরা পৌঁছেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও সমর্থকের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে কেন এইরকম বিশৃঙ্খলা দেখা দিল তা নিয়েই উঠছে প্রশ্ন।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান