জেসন-রিঙ্কুর লড়াই ব্যর্থ, চেন্নাইয়ের কাছে ৪৯ রানে হারল নাইটরা

রিঙ্কু সিং রানে অপরাজিত থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাইটদের বাকি ব্যাটারদের চরম ব্যর্থতায় বিফলে গেল জেসন রয় আর রিঙ্কু সিংয়ের দুরন্ত লড়াই। রবিবার রাতে নিজেদের ঘরের মাঠেই মহেন্দ্র সিং ধোনির দলের কাছে ৪৯ রানে হারতে হলো নীতীশ রানাদের। প্রথমে ব্যাট করে চার উইকেটে ২৩৫ রান করে চেন্নাই। জবাবে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৮৬ তুলেছে কলকাতা। নাইটদের হয়ে সর্বোচ্চ রান করেছেন জেসন (৬১)। আর ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। এ নিয়ে টানা চার ম্যাচ হারল কেকেআর।

এদিন জয়ের জন্য ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে জুয়া খেলেছিল নাইট টিম ম্যানেজমেন্ট। আর সেই জুয়া খেলা কার্যত ব্যুমেরাং হলো। ইনিংসের চতুর্থ বলেই শূন্য রানে সুনীল নারাইনকে ফেরান আকাশ সিংহ। পরের ওভারে নারায়ণ জগদীশনকে ফেরান তুষার পাণ্ডে। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান বেঙ্কটেশ আইয়ার ও নীতীশ রানা। জুটি বেঁধে দুজনে ৪২ রান যোগ করেন। অষ্টম ওভারে বল করতে এসে ওই জুটি ভাঙেন মইন আলি। আড়াআড়িভাবে খেলতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন বেঙ্কটেশ (২০ বলে ২০)। জেসন রয় ও নীতীশ রানা চেষ্টা চালান চেন্নাইয়ের বোলারদের বিষাক্ত আক্রমণ সামলানোর। নেমেই পর পর তিনটি ছক্কা হাঁকিয়ে কলকাতার সমর্থকদের হতাশা কাটানোর চেষ্টা চালান জেসন রয়। যখন মনে হচ্ছিল নাইট অধিনায়ক (২০ বলে ২৭) বড় রানের ইনিংস খেলবেন তখনই জাদেজার বলে সাজঘরের পথ ধরেন। ১০ ওভার শেষে নাইটদের স্কোর দাঁড়ায় চার উইকেটে ৭৬।

চেন্নাইয়ের বোলাররা যাতে মাথায় চেপে বসতে না পারেন তার জন্য আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন জেসন রায়। রবীন্দ্র জাদেজাদের নির্দয়ভাবে পেটাতে শুরু করেন। কিন্তু ১৫তম ওভারে বল করতে এসে কলকাতার সমর্থকদের স্বপ্ন দেখানো জেসনকে সাজঘরে ফেরান মহেশ তীক্ষানা। পাঁচটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ২৬ বলে ৬১ রান করে ফেরেন জেসন। যার ওপরে ভরসা ছিল সেই রাসেল এদিন ব্যর্থ হন। তাঁর অবদান মাত্র ৯ রান। ডেভিড ওয়েইসকে দ্রুত ফেরান তুষার দেশপাণ্ডে। মাহেশের বলে ফেরেন উমেশ যাদব (৪)। শেষ পর্যন্ত ১৮৬ রান তোলে নাইটরা। ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং।

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২