Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: দিল্লিকে ১৭৫ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি :   দিল্লির বিরুদ্ধে ম্যাচে শনিবার কিছুটা চেনা ছন্দে পাওয়া গেল বিরাট কোহলিকে। তবে কোহলি ছন্দে ফিরলেও শনিবার কিছুটা যেন ছন্দহীন লাগল ডুপ্লেসিকে। বিরাট তাঁর অর্ধ্বশতরান পূর্ণ করলেন মাত্র ৩৪টা বল খেলে। ডুপ্লেসিকে মাত্র ২২ রানে ফিরিয়ে দিলেন মিচেল মার্শ। তবুও রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানের টার্গেট দিল দিল্লি ক্যাপিটালসকে।

শনিবার বিরাটদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক। হয়তো ভেবেছিলেন বেঙ্গালুরুকে যদি অল্প রানে বেঁধে রাখা যায়। সেই পরিকল্পনায় কিন্তু কিছুটা সফল হলেন ওয়ার্নার। তবুও দিল্লির টিমের বর্তমান যা অবস্থা তাতে এই ১৭৫টাও বেশ বড় ধাক্কাই তাদের কাছে।

আরও জানতে পড়ুন: মোহনবাগানের অনুষ্ঠানে এসে অভিভূত গাভাসকার

বিরাট ও ডুপ্লেসি দারুণ শুরু করলেও ডুল্পেসি তাড়াতাড়ি প্যাভিলয়নের পথ দেখায় মাঝে কিছুটা ছন্দপতন হয় আরসিবি ব্যাটিং লাইন-আপে। ডুপ্লেসি প্যাভিলয়নে ফিরলে বিরাটকে কিছুটা সঙ্গ দেন মহিপাল ও ম্যাক্সুয়েল। কিন্তু শনিবারও ব্যাট হাতে ব্যর্থ হলেন হর্ষল প্যাটেল। ব্যর্থর তালিকায় রইলেন দীনেশ কার্তিকও। তিনি ফিরলেন শূণ্য রানে। শেষ পর্যন্ত বেঙ্গালুরুকে টানলেন শাহবাজ ও অর্জুন রাওয়াট। শাহবাজ ২০ রানে এবং অর্জুন ১৫ রানে অপরাজিত থাকলেন।

দিল্লির হয়ে শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে মিচেল মার্শ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট ঝুলিতে পুড়লেন। তবে কোনও উইকেট পেলেন না মুস্তাফিজুর রহমান ও অর্মিচ নর্তেজ। অর্মিচ চার ওভার হাত ঘুরিয়ে ৩১ রান ও মুস্তাফিজুর ৩ ওভারে ৪১ রান দেন।

এখন দেখার বেঙ্গালুরুর দেওয়া এই টার্গেট অতিক্রম করে দিল্লি ক্যাপিটাল শনিবার আইপিএল-এ তাঁদের প্রথম জয়ের স্বাদ পায় কি না। নাকি দিল্লিকে হারিয়ে আবার জয়ে ফেরেন বিরাটা তা অবশ্য সময়ই বলবে।  

বনগাঁর ‘ভূমিপুত্র’ এবার রাজ্যের পূর্ণমন্ত্রী, মন্দিরে পুজো দিলেন অশোক কীর্তনীয়া স্ত্রী

‘‌রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হবে’‌, নয়া মুখ্যমন্ত্রীকে বার্তা বিমানের

শপথ অনুষ্ঠানের শেষে নিহত ৩ বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির

পাকিস্তানের ‘অধিনায়ক’ রোহিত শর্মা! প্রথম একাদশে রয়েছেন গিল-দুবে-রিঙ্কুরাও

‘আমরা আবার স্বাধীনতা পেলাম’, ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বললেন মমতাশঙ্কর

হেলমেট না পরায় বিজেপি নেতাকে চড় মহিলা ট্রাফিক পুলিশের, তারপর যা ঘটল…

রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বিজেপি সরকার, নবান্নের ভবিষ্যৎ কী?‌ চর্চা তুঙ্গে

বিজয় দেবেরাকোন্ডার জন্মদিনে ‘রাউডি জনার্দনা’-র রহস্যময় ট্যাগলাইনে বাড়ল কৌতূহল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালির কাছে নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ভারতীয় নাবিক, আহত ৪

বহরমপুরে তৃণমূলের যুব সভাপতির ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু