বনগাঁর ‘ভূমিপুত্র’ এবার রাজ্যের পূর্ণমন্ত্রী, মন্দিরে পুজো দিলেন অশোক কীর্তনীয়া স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভায় চমক দিয়ে জায়গা করে নিলেন অশোক কীর্তনীয়া। সীমান্ত শহর বনগাঁ থেকে উঠে আসা এই নেতার মন্ত্রী হওয়ার খবরে উৎসবের আবহ গোটা এলাকায়। বাড়িতে সকাল থেকেই আত্মীয়-স্বজন, দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছেলে মন্ত্রী হওয়ার আনন্দে আবেগাপ্লুত মা অহল্যা কীর্তনীয়া, অন্যদিকে স্বামীর সাফল্যে পুজো দিলেন স্ত্রী মৌমিতা কীর্তনীয়া।

এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে শুরু হয়েছিল অশোক কীর্তনীয়ার লড়াইয়ের জীবন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী হলেও সংসারের আর্থিক চাপ তাঁকে খুব অল্প বয়সেই ব্যবসায় নামতে বাধ্য করে। প্রথমে ছোট পরিসরে ব্যবসা শুরু করলেও ধীরে ধীরে সাফল্যের মুখ দেখেন তিনি। লাভের টাকায় লরি কেনা, জমি কেনা থেকে শুরু করে বাড়ি তৈরি- ধাপে ধাপে নিজের অবস্থান মজবুত করেন। পরে সুপারির ব্যবসায় নেমে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। পরিবারের সদস্যদের কথায়, জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বোনের একটি সিদ্ধান্তে। ছোট বোন নিজের সন্তানের জন্য সোনার চেন কেনার টাকা দাদার হাতে তুলে দিয়ে ব্যবসা শুরু করতে বলেছিলেন। সেই টাকা দিয়েই শুরু হয় অশোকের ব্যবসায়িক পথচলা।

আরও পড়ুনঃ রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বিজেপি সরকার, নবান্নের ভবিষ্যৎ কী?‌ চর্চা তুঙ্গে

ব্যবসায় সাফল্যের পর ধীরে ধীরে রাজনীতির ময়দানেক্রিয় হন তিনি। সীমান্ত এলাকার অনুপ্রবেশ, চোরাচালান, কৃষক সমস্যা ও সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে সরব হতে শুরু করেন। বিজেপির সংগঠন শক্তিশালী করতে দীর্ঘদিন কাজ করেছেন স্থানীয় স্তরে। রাজনৈতিক সংঘর্ষ ও হামলার শিকারও হতে হয়েছে তাঁকে এবং তাঁর পরিবারকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজনৈতিক জীবনে বড় সাফল্য পান অশোক কীর্তনীয়া। এবার মন্ত্রী হওয়ার পর তাঁর বার্তা,“সোনার বাংলা গড়তে আরও বড় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।” পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিয়ে তিনি জানান, আগামী দিনে অনুপ্রবেশ রুখতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার