রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বিজেপি সরকার, নবান্নের ভবিষ্যৎ কী?‌ চর্চা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর তখন থেকেই রাজ্য–রাজনীতির অলিন্দে চর্চা শুরু হয়েছে—রাইটার্স বিল্ডিং এবং নবান্ন নিয়ে। কারণ এই রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বিজেপি সরকার। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, নবান্নের ভবিষ্যৎ কী?‌ কারণ এখান থেকে তো বিজেপি সরকার চলবে না।

২০১৩ সালের পর কলকাতার ‘লালবাড়ি’ অর্থাৎ রাইটার্স বিল্ডিং ইতিহাস হয়ে যায়। কারণ রাইটার্স বিল্ডিং থেকে সব দফতর সরিয়ে হাওড়ার ১৪ তলা বিল্ডিংয়ে চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার নামকরণ হয় ‘নবান্ন’। এখানেই অনেক ইতিহাসের সাক্ষী রয়েছে। টানা তিনবারের মুখ্যমন্ত্রী হয়ে নবান্নেই কাটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরিবর্তনের পরিবর্তন হল। নবান্নের কী হবে? উঠছে প্রশ্ন। বিকেলে সূর্যাস্তের আলোয় এখনও লালচে হয়ে ওঠে রাইটার্স বিল্ডিংয়ের দেওয়াল। বিবাদী বাগে দাঁড়িয়ে থাকা রাইটার্স বিল্ডিংয়ের বিশাল অলিন্দ অনেক কিছুর সাক্ষী। ইতিহাসের গন্ধ রয়েছে এখানে। ব্রিটিশ শাসন, স্বাধীনতা সংগ্রাম, ক্ষমতার পালাবদল, রাজনৈতিক সংঘাতের নীরব সাক্ষী এই মহাকরণ।

আর নবান্ন বিগত বাম সরকারের আমলে তৈরি করা হয়েছিল। রাজ্যের বস্ত্র শিল্পের উন্নয়ন করার জন্য হাওড়ার শিবপুরে তৈরি হয়েছিল এই ভবন। হাট কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা ছিল বামফ্রন্ট সরকারের। আসলে হাওড়ায় মঙ্গলাহাট এবং আরও অনেক হাট ছড়িয়ে রয়েছে। সেগুলি এক ছাদের তলায় আনতে চেয়েছিল বামেদের সরকার। কিন্তু বিল্ডিং তৈরির পরই ক্ষমতা থেকে চলে যায়। আর গঙ্গার পাড় থেকে শাসন ক্ষমতা শুরু করে তৃণমূল কংগ্রেসের সরকার। এবার নতুন সরকার রাজ্যে এসে পুনরায় রাইটার্স বিল্ডিংটি ব্যবহার করবে। আপাতত মুখ্যমন্ত্রীর কার্যালয় হবে বিধানসভার অন্দরে। সুতরাং নবান্নে যাওয়ার কোনও পরিকল্পনাই নেই বিজেপি সরকারের। তাই নবান্ন বাড়ির কী হবে?‌ সেই কৌতূহল সকলের।

বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়েই তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কার্যালয়। বসেছে নয়া নেমপ্লেটও। কারণ রাইটার্স বিল্ডিং এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। তবে ভবিষ্যতে মহাকরণে স্থানান্তরিত হবে তাঁর অফিস। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই পুলিশ–প্রশাসনের অফিসারদের সঙ্গে বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত আছেন মুখ্যসচিব দুষ্যন্ত নারিওয়াল, ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের নতুন সরকার মহাকরণকে আবার সক্রিয় করার কাজ করছে। ইতিমধ্যেই পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে দিয়ে প্রাথমিক রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে। দ্রুত সংস্কার করে ব্যবহারযোগ্য করা সম্ভব, কোথায় মুখ্যমন্ত্রী ও গুরুত্বপূর্ণ দফতর বসতে পারে, কেমন আধুনিক প্রযুক্তির সঙ্গে এই ঐতিহাসিক স্থাপত্যকে গড়ে তোলা যায়, তা নিয়ে পর্যালোচনা চলছে। ইতিহাসবিদ বিশ্বজিৎ দে বলেন, ‘‌রাইটার্স বিল্ডিং শুধু একটি অফিস নয়, এটি বাংলার প্রশাসনিক স্মৃতির অংশ।’‌

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়