হরমুজ প্রণালির কাছে নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ভারতীয় নাবিক, আহত ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির কাছে মর্মান্তিক ঘটনা। ভারতীয় নাগরিকদের বহনকারী একটি কাঠের নৌকায় অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে এক ভারতীয়ের। দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। নৌকাটিতে ১৮ জন ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে। ‘টাইমস অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ওই এলাকায় পাশ দিয়ে যাওয়া অপর একটি জাহাজের সহায়তায় ভারতীয় ক্রুদের উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা পিটিআই (PTI) একটি সূত্র জানিয়েছে, “সাধারণ পণ্যসামগ্রী বহনকারী এবং ১৮ জন ভারতীয় ক্রু সদস্যসহ একটি কাঠের নৌকায় গতকাল আগুন লেগে যায়। এরপর হরমুজ প্রণালীর খুব কাছেই জাহাজটি উল্টে যায়।” সূত্রটি আরও জানিয়েছে,  “এই ঘটনায় নৌকাতে থাকা এক ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং চারজন দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে দুবাইতে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁরা নিরাপদ আছেন।” 

আরও পড়ুন: আগামী সপ্তাহে ইসলামাবাদে ফের বৈঠকে বসতে পারে আমেরিকা-ইরান

শুক্রবার রাতে দুবাইতে অবস্থিত ভারতীয় কনস্যুলেটের কর্মকর্তারা উদ্ধার করা ভারতীয় নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।  কনস্যুলেট কর্তৃপক্ষ নৌকাটির মালিকের সঙ্গেও যোগাযোগ রাখছে এবং ক্ষতিগ্রস্ত ক্রু সদস্যদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে। উল্লেখ্য, হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এবং বিশ্বের তেলের সরবরাহের একটি উল্লেখযোগ্য পরিবহনের মাধ্যম।  ইরান ও আমেরিকার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটল।

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মাতালরা!

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা