Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023-ওয়ার্নারের সমালোচনায় বীরু

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এর আসরে এখন অবধি সবচেয়ে খারাপ পারফর্ম করেছে দিল্লি ক্যাপিটালস। তিনটি ম্যাচের তিনটিতেই পরাজয় হয়েছে ওয়ার্নারের দলকে। এরপরই দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। কিন্ত সবকিছুকেই ছাড়িয়ে গিয়েছে দলের বর্তমান অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়ে করা বীরন্দ্র সেহওয়াগের বক্তব্য।  ওয়ার্নারকে উদ্দেশ্য করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, যদি এইভাবেই খেলতে হয়, তাহলে তোমাকে আর আইপিএল-এ আসরে আসতে হবে না।

প্রশ্ন হচ্ছে গোটা দলের পারফরম্যান্সই যখন তলানিতে ঠেকেছে, তখন বীরু কেন একা ওয়ার্নারকে দায়ী করে এ হেন মন্তব্য করলেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মত, গুয়াহাটিতে ওয়ার্নার নিজে ৬৫ রান করলেও খরচ করেছেন ৫৫টি বল। তাঁর এইরূপ পারফরম্যান্সে জেরেই বিরক্ত হয়ে সেহওয়াগ তাঁর উদ্দেশে এইরকম মন্তব্য করেন।

আরও জানতে পড়ুন: নজিরবিহীন ঘটনা ঘটালেন রিয়াল তারকা ভালভের্দোhttps://www.live.eimuhurte.com/sports/valverde-attack-baena/

ইংরেজি ভাষায় এক ওয়েবসাইটের মাধ্যমে সেহওয়াগ তাঁর মন্তব্য পৌঁছে দিতে চেয়েছেন দিল্লি ক্যাপিটালসের দলনেতার কাছে। সেখানে তিনি আরও উল্লেখ করে বলেছেন, আর সময় নষ্ট না করে এবার ভালো খেলো। ২৫ বলে ৫০ রান করো।

এখানেই থেমে না থেকে সেহওয়াগে যশস্বী জয়সওয়ালের প্রসঙ্গও টেনে এনে ওয়ার্নারকে পরামর্শ দিয়েছেন দেখো যশস্বী কিভাবে খেলছে। ওঁর কাছ থেকে শিখে নাও কিভাবে ২৫ বলে ৫০ করতে হয়। যদি তোমার মনে হয় এই কাজ তুমি করতে পারবে তা হলে আইপিএল খেলতে এসো। নচেৎ নয়।

সেহওয়াগের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়েছে ক্রিকেট মহলে। কেউ কেউ বলছেন একা ওয়ার্নারকে দোষ দিয়ে লাভ নেই। দিল্লি ক্যাপিটালসের পুরো দলটার খোল-নলচে বদল করা উচিৎ।

গ্রামের একটি সাধারণ বাড়ি, কিন্তু আলমারির দরজা খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ , গ্রেফতার ৪

‘প্রতিশোধ নিতে ছেলেকে খুন’, অভিযোগ নিহত চন্দ্রনাথের মায়ের

দল হারলেও ‘জিতে’ গেলেন কুপার কনোলি, আইপিএলে ২২ বছর বয়সে ভাঙলেন বহু রেকর্ড

১৫ টাকার কলা কিনতে গিয়ে দিলেন ১৫১৫ টাকা! সততার নজির গড়লেন ফল বিক্রেতা

নারী নিরাপত্তা খতিয়ে দেখতে ৩ ঘণ্টা ধরে গোপন অভিযান, জানেন কে এই সাহসী মহিলা?

ছক কষেই খুন শুভেন্দুর আপ্ত সহায়ককে! ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়ো, ঘটনাস্থলে CID

‘পারলে আমাকে ধরো’, ইনস্টা পোস্টে পঞ্জাবের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ইশান

কল্পেশ্বর যাওয়ার প্ল্যান? কখন যাবেন, কীভাবে পৌঁছবেন রইল সব তথ্য

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর কেন বাড়ে ফোন দেখার আসক্তি, জানুন

বৃষ্টিতে সাধের স্মার্টফোন ভিজে গিয়েছে? প্রথম পাঁচ মিনিট যা করবেন …

চেনা পথের বাইরে ভ্রমণের নতুন ডাক, অভিজ্ঞতায় ভরপুর ৭ গন্তব্য