‘প্রতিশোধ নিতে ছেলেকে খুন’, অভিযোগ নিহত চন্দ্রনাথের মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীর আপ্ত সাহয়ক চন্দ্রনাথের বাড়ি পূর্ব মেদিনীপুরে। বাড়িতে রয়েছে পরিবারের সব সদস্যরা। বাড়ির ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃত চন্দ্রনাথের মায়ের চোখে মুখে এখন শুধুই শূন্যতা। বুকজুড়ে হাহাকার। ছেলের খুনিদের চরম শাস্তির দাবি করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের তদন্তের জন্য STF, CID এবং IB-কে নিয়ে গড়া হয়েছে SIT। 

চন্দ্রনাথের মৃত্যুতে শোকের ছায়া চন্ডীপুরে। মৃতের মা জানিয়েছেন, তাঁরা বিজেপি করেন। তৃণমূল নেতারা ভোটের আগে বলেছিলো ৪ মের পর দিল্লির কোন বাবা বাঁচায় দেখা যাবে। নির্বাচনের পরে সেটাই করে দেখাল। তাঁর কোল খালি হয়ে গেল। দোষীরা যেন শাস্তি পায়। একজন মা হয়ে কখনও ফাঁসি চাইবেন না, কিন্তু যাবজ্জীবন কারাদন্ড হোক দোষীদের। আগেই যেভাবে ভয় দেখানো হয়েছিল, ফলপ্রকাশের পরে সেটাই করে দেখালো। নতুন সরকারের কাছে তাঁর আবেদন, চন্দ্রনাথকে যাঁরা খুন করেছে, তাদের যেন শাস্তি হয়। তাঁর ছেলেকে কষ্ট দিয়ে খুন করা হয়েছে। এই খুনের পিছনে রাজনৈতিক কারণকেই দায়ী করছেন তিনি। নন্দীগ্রাম, চন্ডীপুর, ভবানীপুরের নির্বাচনের কাজে যুক্ত ছিলেন চন্দ্রনাথ। সেই কারণেই টার্গেট হতে পারেন তিনি।

তাঁর অভিযোগ, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে চন্দ্রনাথকে। চন্দ্রনাথের পূর্ব মেদিনীপুরের বাড়িতে শোকের ছায়া। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন চন্দ্রনাথের মা। যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু হতো এত কষ্ট হতো না। যেভাবে তৃণমূল কষ্ট দিয়ে মারল তার সাজা পাওয়া উচিত বলে মনে করেন তিনি। ছেলেকে যারা খুন করেছে, তাঁদের মৃত্যুদন্ড চান না, কিন্তু কঠোর শাস্তি চান। বুধবার (৬ মে) মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের গাড়িকে সরাসরি লক্ষ্য করে পরপর দশ রাউন্ড গুলি চালানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া থেকে স্করপিও গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। দোহাড়িয়ার কাছে চন্দ্রনাথের গাড়ি আসতেই দোহাড়িয়া লেনের ভিতরে উল্টো দিকে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর। বৃহস্পতিবার তাঁর ময়নাতদন্ত হবে। তাঁর গাড়ি চালকও গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯