দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: ১৭২ রানের টার্গেট বেঙ্গালুরু দিল রাজস্থানকে

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ প্লে অফে যেতে গেলে রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি হওয়া দুই দলকেই জিততে হবে। অর্থাৎ রাজস্থান এবং বেঙ্গালুরু ম্যাচ হচ্ছে দুই দলের কাছেই টাগ অফ ওয়্যার। এই অবস্থায় রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রাজস্থানের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল বেঙ্গালুরু। কিন্তু ছন্দপতন ঘটল বিরাট চটজলদি আউট হয়ে প্যাভেলিয়নে ফিরতেই। মাত্র ১৮ রানে কোহলিকে সাজঘরে পাঠালেন আসিফ। কোহিল গেলেও দলের হালকে শক্ত হাতে পরিচালনা করলেন বেঙ্গালুরুর অন্যতম অভিজ্ঞ প্লেয়ার ফাফ ডুপ্লেসি। ৪৪ বলে ৩টি চার ২টি ছয়-এর সাহায্যে ৫৫ রান করেন ডুপ্লেসি। অবশ্য তাঁকে যোগ্য সহায়তা করেন আর এক সিনিয়র ম্যাক্সওয়েল। অর্ধ্বশতরান পূর্ণ করেন তিনিও। ৩৩ বলে ৫টা চার ৩টি ছয়ের সাহায্যে ডুল্পেসির থেকে মাত্র ১ রান কম করে প্যাভেলিয়নে ফিরতে বাধ্য হন এই ব্যাটার।

আরও জানতে পড়ুন: স্লাভকোর সঙ্গে কথা বলা শুরু করল ইমামি ইস্টবেঙ্গল

মূলত ডুপ্লেসি-ম্যাক্সওয়েল জুটির ওপর ভর করেই বেঙ্গালুরু ১০০ রানের গণ্ডি পার হয়। আর শেষ কয়েকটি ওভারে দলকে টেনে নিয়ে যেতে থাকেন ব্র্যাশওয়েল ও অঞ্জু রাওয়াত। তাঁদের হাত ধরেই ১৮.৪ ওভারে ১৫০ রানের গণ্ডি পার করে ফেলে বিরাট বাহিনী। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ব্র্যাশওয়েল ও অঞ্জুর হাত ধরেই ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অঞ্জু ২৯ এবং ব্র্যাশওয়েল ৯ রানে অপরাজিত থাকেন।

রাজস্থান বোলারদের মধ্যে একমাত্র অ্যাডাম জাম্পা ও আসিফ চার ওভার বল করে দুটি উইকেট দখল করেন। তবে আসিফ রানটা অনেক বেশি দিয়েছেন। একটি উইকেট দখল সন্দীপ শর্মা। এখন দেখার বেঙ্গালুরুর দেওয়া এই টার্গেট রাজস্থান অতিক্রম করতে পারে কি না।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ