আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীঘাটে প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি :  কালীঘাটে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবারের ওই ঘটনায় সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে অশেষ সরকার নামে এক ব্যক্তিকে। এলাকায় তিনি পিকলু নামে পরিচিত বলে জানা গিয়েছে। তিনি মত্ত অবস্থায় আগেও বচসায় জড়িয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার ঘটনার পর থেকে পিকলু কোনো খোঁজ মেলেনি। কিন্তু এলাকার সিসিটিভি ফুটেজ ও তল্লাশি চালিয়ে অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার সকালে হাড়হিম ঘটনার সাক্ষী হয়েছিল শহর কলকাতা। সোনার দোকানকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। মৃত ব্যক্তি ওই সোনার দোকানের কারিগর বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ব্যক্তি সৌমেন কালীঘাটের বেণীনন্দন স্ট্রিটে ওই দোকানে সংস্কারের কাজে নিযুক্ত ছিলেন। শুক্রবার দোকানের মালপত্র, রাবিশ একটি লরিতে তুলে দেন শ্রমিকেরা। সেই লরি ধাক্কা দেয় পাশের একটি দোকানের সাইনবোর্ডে। দুই দোকানের কর্মীদের মধ্যে বচসা চলাকালীন ঘটনাস্থলে পৌঁছয় পিকলু। সে আচমকাই সৌমেন এবং অন্য এক শ্রমিককে ছুরি দিয়ে কোপ মারে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহত অবস্থায় দুজনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে সৌমেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয়রাই প্রথমে বিষয়টি দেখতে পান। তাঁরাই ছুটে আসেন। তাঁরাই পুলিশে খবর দেয়। অভিযুক্তকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হয়েছে। অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে সোমবার ধরা পড়েছে অভিযুক্ত।

Published by:

Share Link:

More Releted News:

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ