বড়দিনে ৫৩২টি আইন ভাঙার ঘটনা, তবুও মেয়েদের নিরাপত্তায় এগিয়ে কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শহরে বড়দিনের উৎসবে বাংলার মা-বোনেরা যে নিরাপদেই রয়েছেন সেটা আরও একবার প্রমাণিত হল। Jio Kolkata।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বারের তুলনায় এ বছর আইন ভাঙার অভিযোগের(Allegations of Breaking the Law) সংখ্যাটা অনেক বেশি। ২০২২ সালের বড়দিনে(Christmas) মানে ২৫ ডিসেম্বর কলকাতা(Kolkata) শহরের বুকে পুলিশের খাতায় দায়ের হয়েছিল ৪৩০টি আইন ভাঙার অভিযোগ। আর এবার মানে গতকাল দায়ের হয়েছে ৫৩২টি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, বড়দিনের ফূর্তিতে আইন শিকেয় তুলে দিয়েছিলেন কলকাতার এবং কলকাতায় আসা মানুষেরা। উৎসবের মেজাজে গোল্লায় গিয়েছে ট্র্যাফিক বিধি। মত্ত হয়ে অনেকেই ভুলেছেন শৃঙ্খলার সীমা-পরিসীমাও। সোমবার সকাল থেকে রাত বড়দিন মুখর কলকাতার রাস্তায় ঢল নেমেছিল মানুষের। তাঁদের সামলে শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি সতর্ক ছিল কলকাতা পুলিশও। কিন্তু তার পরও একের পর এক ঘটল বেপরোয়া ঘটনা। যদিও মহিলাদের নিরাপত্তাহানীর(Women Safety) কোনও অভিযোগ ওঠেনি। সামনে আসেনি কোনও ঘটনাও।

মঙ্গলবার সকালে কলকাতা পুলিশ সূত্রে গিয়েছে, বড়দিনে সব মিলিয়ে ৫৩২টি আইন ভাঙার ঘটনা ঘটেছে কলকাতা শহরের বুকে। তার মধ্যে গ্রেফতারি হয়েছে অর্ধেকেরও বেশি ঘটনায়। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে বেআইনি মদও। বড়দিনের সন্ধ্যায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কলকাতা পুলিশ মোট ৫০.৪ লিটার বেআইনি মদ উদ্ধার করেছে। এ ছাড়া মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনা বা বেপরোয়া ভাবে ট্র্যাফিক আইন ভেঙে গাড়ি বা বাইক চালানোর ঘটনাও ঘটেছে প্রচুর। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ দায়ের হয়েছে ১০৩টি। বেপরোয়া ভাবে ট্র্যাফিক আইন ভাঙার ঘটনা ঘটেছে ১০৮টি। এ ছাড়া হেলমেট না পরে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে ১৯৯টি। বাইকের পিছনের আসনে বসে হেলমেট না পরার ঘটনায় ৯২টি অভিযোগ দায়ের হয়েছে। এগুলি ছাড়া আরও অন্যান্য আইন ভাঙার অভিযোগ দায়ের করা হয়েছে ৩০টি। সব মিলিয়ে, বড় দিনে ৫৩২টি আইনভঙ্গের অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে ২৮৮ জনকে।

২০২২ সালের বড় দিনে আইন ভাঙার অভিযোগ দায়ের হয়েছিল ৪৩০টি। এর মধ্যে গ্রেফতার করা হয়েছিল ৩১৪ জনকে। এ বছর গ্রেফতারির সংখ্যা সামান্য কমলেও অভিযোগের সংখ্যা ১০০টি বেড়েছে। এ ছাড়া গত বছর বড়দিনে ৩৯ লিটার বেআইনি মদ উদ্ধার করেছিল পুলিশ। এ বছর সেই উদ্ধার হওয়া বেআইনি মদের পরিমাণও অনেক বেড়েছে। ৫০.৪ লিটার মুখের কথা নয়। তবে এবারও বড়দিনে কিন্তু নারীঘটির কোনও অপরাধের ঘটনা সামনে আসেনি। ধর্ষণ, গণধর্ষণ দূরের কথা শ্লীলতাহানির অভিযোগও ওঠেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) শহরে বড়দিনের উৎসবে বাংলার মা-বোনেরা যে নিরাপদেই রয়েছেন সেটা আরও একবার প্রমাণিত হল। সঙ্গে কলকাতা যে মেয়েদের জন্য নিরাপদ, সেটাও সামনে চলে এল।

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের