খাঁচার মধ্যে ঢুকতে পারবেন দর্শকরা, শীতের আগে নয়া চমক আলিপুর চিড়িয়াখানায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই শীতকাল। আর এই সময় আট থেকে আশি সকলেই ভিড় জমান চিড়িয়াখানায়। তাই এবার শীতে দর্শকদের জন্য সুখবর দিল আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo) । বাঘ বা সিংহের খাঁচা বাদে , পাখির খাঁচায় ঢুকতে পারবেন দর্শকেরা। তাই তৈরি করা হয়েছে বিশালাকার খাঁচা ।

চলতি বছর আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo)  দেড়শ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সুযোগ মিলবে এবারের শীতে। বলা বাহুল্য, ভিনরাজ্যে এরকম অনেক চিড়িয়াখানা রয়েছে যেখানে পশুপাখিদের খাঁচায় প্রবেশের অনুমতি রয়েছে দর্শকদের। তবে এই রাজ্যে প্রথমবার দর্শকদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এল আলিপুর চিড়িয়ানা। জানা গিয়েছে,  বিশালাকার কাচে মোড়া  হয়েছে পাখিদের খাঁচা। সেখানে হেঁটে চলে বেড়াতে পারবেন দর্শকেরা।

উল্লেখ্য, বর্তমানে আলিপুর চিড়িয়াখানায় প্রায় ১২ প্রজাতির পাখি রয়েছে। সঙ্গে আছে জলজ পাখি। তাই কাঁচের খাঁচার মধ্যে রাখা হয়েছে জলের ব্যবস্থাও। একথায় বলা যায় দেড়শ বছর পূর্তি উপলক্ষে ঢেলে সাজান হচ্ছে আলিপুর চিড়িয়াখানাকে। জানা গিয়েছে, চলতি মাস থেকেই দর্শকদের জন্য খুলতে চলেছে এই খাঁচা। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন,’ দর্শকদের জন্য খাঁচায় প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়েছে। পাখিদের একটি নতুন খাঁচা তৈরি হয়েছে। সেখানে দর্শকরা প্রবেশ করতে পারবেন। তবে তাদের ছুঁতে পারবেন না। শীতে আরও আনা হবে কয়েকটি অতিথি। ইতিমধ্যেই আনা হয়েছে চিতা-বিড়াল।‘ এখান থেকে স্পষ্ট যে , এবারের শীতে কলকাতা বাসীর মূল আকর্ষণ থাকবে আলিপুর চিড়িয়াখানা।

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?