Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ১১০০’র বেশি নয়া পদ সৃষ্টির সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

এদিন অর্থাৎ সোমবার ৫ ফেব্রুয়ারি নবান্নে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই ১১০০’র বেশি পদ তৈরির ক্ষেত্রে শিলমোহর দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) ক্ষমতায় আসা ইস্তক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকারি ক্ষেত্রে আরও বেশি সংখ্যক মানুষকে কাজের সুযোগ তৈরি করে দিতে। এবার সেই লক্ষ্যেই রাজ্য মন্ত্রিসভার(State Cabinet) বৈঠকে শুধুমাত্র রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে(Health Sector) ১১০০’র বেশি নতুন পদ তৈরিতে শিলমোহর পড়ল। এদিন অর্থাৎ সোমবার ৫ ফেব্রুয়ারি নবান্নে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই ১১০০’র বেশি পদ তৈরির ক্ষেত্রে শিলমোহর দেওয়া হয়। তবে এই সব পদে কবে নিয়োগ হবে সেই নিয়ে সরকারি ভাবে এখনও কিছু জানা যায়নি। যদিও রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে চলতি মাসেই এই পদগুলিতে নিয়োগের জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে নিয়োগের পরীক্ষা জুন-জুলাই মাসে হতে পারে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে নতুন ১১০০’র বেশি পদ তৈরির ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে তার মধ্যে থাকছে Joint Nursing Superintendent’র ৩২৪টি পদ, জেলার জন্য Public Health Nursing Officer ২৪টি ও Staff Nurse-দের জন্য ৪০৫টি পদ। এছাড়াও Grade 2 Senior Public Health Nurse-দের জন্য ৩৫৮টি অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রেও এদিনের মন্ত্রিসভার বৈঠক থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে কেন্দ্রের Jal Jeevan Mission প্রকল্পটি নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই প্রকল্পের জন্য জমি কেনা সহ অন্যান্য খাতে কেন্দ্রের থেকে প্রায় ২৫ শতাংশ টাকা বেশি খরচ করতে হয় রাজ্যকে। অথচ, প্রচার হচ্ছে প্রধানমন্ত্রীর নামে। কেন এই ব্যবস্থা বজায় থাকবে তা নিয়েই তিনি মূলত অসন্তোষ জানান। এই নিয়ে একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। এদিন দিল্লি যাওয়ার আগেও রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। তবে এই প্রকল্পের কাজে আরও গতি আনতে মুখ্যসচিবকে মাথায় রেখে তিনি এদিন একটি কমিটিও তৈরি করে দিয়েছেন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা