বিজেপি শাসিত রাজ্যে ভোট নিরাপত্তায় বাংলার পুলিশ বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোট চলাকালীন বিজেপি শাসিত রাজ্যেও নিরাপত্তার দায়িত্বে যাবে বাংলার পুলিশ বাহিনী। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এবার মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে নিরাপত্তার দায়িত্বে পাঠানো হবে বাংলার পুলিশ বাহিনীকে। জানা গিয়েছে, আপাতত বাংলা থেকে ১৫ কোম্পানি পাঠানো হবে এই দুই রাজ্যে।

নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, বাংলা থেকে মধ্যপ্রদেশে ভোট নিরাপত্তার কাজে যাবে একটি টিএসি হেড কোয়ার্টারের দল ও পাঁচ কোম্পানি পুলিশ। অন্যদিকে ছত্তিশগড়ে যাবে দুটি টিএসি হেড কোয়ার্টারের দল ও ১০ কোম্পানি পুলিশ। জানা গিয়েছে, দুর্গাপুর থেকে মধ্যপ্রদেশে যাবে পাঁচ কোম্পানি পুলিশ বাহিনী। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে একটি টিএসি দল ও দুই কোম্পানি পুলিশ যাবে। একইসঙ্গে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কলকাতা পুলিশের একটি টিএসি দল ও দুই কোম্পানি পুলিশও যাবে। জানা গিয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে ভোটের কাজ শুরু করে দিতে হবে তাঁদের।

এর আগে গত ২৩ মার্চ এই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আলোচনা হয়। এরপর বাংলার পুলিশ বাহিনীকে অন্য রাজ্যের ভোটে কাজে লাগানোর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। এতদিন ধরে অন্য রাজ্য থেকে ভোটে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আনা হত। তবে্ এবারে বাংলার পুলিশ যাবে অন্য রাজ্যে।

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত