চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের জেরে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে এগোচ্ছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় এটি দিঘা ও পুরীর মাঝে সোমবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পরবর্তীতে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা, ঝাড়খন্ড এবং উত্তর ছত্রিশগড় এলাকায় সরে যাবে।মৎস্যজীবীদের জন্য থাকছে সতর্কবার্তা।

উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৪০ থেকে ৫০ সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা ।দক্ষিণবঙ্গে(South Bengal) সোমবার থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হবে । মেঘলা আকাশ থাকবে।সোমবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হবে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম(Jhargram) জেলাতে।

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ,নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়।উত্তরবঙ্গেও(North Bengal) বৃষ্টি বাড়বে সোমবার থেকে। বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তিও হবে।উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিদিনই।সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে।বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ