চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

নিজস্ব প্রতিনিধিঃ হরমুজ প্রণালীর কাছে সমুদ্রে আটকে পড়েছে একটি  জাহাজ। সেই জাহাজেই কর্মরত রয়েছেন হুগলির খানাকুলের ধারা শিমুল গ্রামের বাসিন্দা ২৫ বছরের রাহুল পোল্লে। আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে আপাতত জাহাজ চলাচলে বিধিনিষেধ থাকায় শারজা বন্দর ও হরমুজ প্রণালীর মাঝামাঝি সমুদ্রে থমকে রয়েছে জাহাজটি। ফলে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে রাহুলের পরিবার।

 জানা গিয়েছে, প্রায় আট বছর ধরে জাহাজে কাজ করছেন রাহুল। বর্তমানে তিনি একটি তেলবাহী জাহাজে পাম্প ম্যান হিসেবে কর্মরত। চলতি বছরের শুরুতে প্রায় দু’মাস ছুটি কাটিয়ে বাড়িতে ছিলেন তিনি। এরপর গত ১৩ মার্চ কলকাতা থেকে বিমানে দুবাই যান এবং সেখান থেকে কাজে যোগ দেন। বর্তমানে তিনি সমুদ্রে আটকে পড়েছেন।হোয়াটসঅ্যাপ কলে পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে রাহুল জানিয়েছেন, জাহাজে খাওয়া-দাওয়ার তেমন অসুবিধা নেই। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার অনুমতি মিলছে না। তিনি বলেন, মাঝে মাঝেই যুদ্ধবিমান ও মিসাইলের আলো দেখা যাচ্ছে আকাশে। পরিস্থিতি স্বাভাবিক হলেই জাহাজ রওনা দেবে বলে সংস্থা জানিয়েছে।

আরও পড়ুনঃ তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

রাহুলের পরিবারে রয়েছেন বাবা, মা ও দাদা। বাবা তাপস পোল্লে পেশায় চাষি, আর দাদা কেন্দ্রীয় সরকারি কর্মী। ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন মা রজনী পোল্লে। পরিবারের আশা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে রাহুল দেশে ফিরতে পারবেন। 

Published by:

Share Link:

More Releted News:

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ