দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবার থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে, তবে শনিবার পর্যন্ত জারি থাকবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ – এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি। রবিবার আকাশের মুখ ছিল ভার। দফায় দফায় চলে বৃষ্টি। রবিবার সন্ধ্যায় ঝড়ো হবার সঙ্গে ভারী বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দপ্তর(Alipur Weather Office) জানিয়েছে অতি গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং কলকাতার ওপরে অবস্থান করছে। তবে ধীরে ধীরে তা দুর্বল হয়ে যাবে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি শক্তি হারিয়ে ঝাড়খন্ড ও উত্তর ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে দক্ষিণবঙ্গে(South Bengal) সোমবারও ভারী বৃষ্টির দাপট বজায় থাকবে।

তবে বিশ্বকর্মা পুজোর দিন মঙ্গলবার আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। কিন্তু বৃষ্টি পুরোপুরি থামবে না। বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি, ওড়ানোর ক্ষেত্রে তাই বাধা সৃষ্টি হবে বলে মনে করছে আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবারের পর ধীরে ধীরে বৃষ্টি কমে যাবে। আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে জানা গিয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম ও মঙ্গলবার। উত্তরবঙ্গের (North Bengal)দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিংপং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।

বঙ্গোপসাগরে(Bay Of Bengal) রবিবার উত্তাল অবস্থা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার কারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার সমুদ্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়াবিদরা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দানাবাদ গভীর নিম্নচাপটি রবিবার সন্ধ্যায় অবস্থান করে কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে বাঁকুড়া থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে এবং জামশেদপুর থেকে ১০০ কিলোমিটার পূর্বে। যার জেরে চলছে ঝড়-বৃষ্টি।

Published by:

Share Link:

More Releted News:

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ