দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঈদের দিন ঝলমলে আকাশ, বইবে না তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিনিধি: সোমবার ঈদের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ ঝলমলে থাকবে। বাংলার কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই । রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন । তিনি বলেন, সোমবার ঈদের দিন শহরে তাপপ্রবাহর কোন পূর্বাভাস নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি আশেপাশে থাকবে।রবিবার উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং এবং কালিংপং – এ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪ তারিখ পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।৫ তারিখও কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রবিবার হিট ওয়েভের(Heat Weave) সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবারের পর থেকে ২ ডিগ্রি করে কমবে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই ।

তবে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিংপ – এ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী ৬ এপ্রিল পর্যন্ত ৩৫-৩৭ এর মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে।হিট ওয়েভের এর জন্য দরকার শুস্ক এবং গরম হওয়া। তাই পশ্চিমের গরম হাওয়া আসছে। সেই কারণেই হিট ওয়েভ।সোমবারে পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং – এ দু – এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে।দক্ষিণবঙ্গে(South Bengal) আগামী ৭ দিনে শুষ্ক আবহাওয়া থাকবে ।বৃষ্টির সম্ভাবনা নেই। 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ