চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় কমলা সতর্কতা জারি, শুক্রবারও চলবে দুর্যোগ

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ২৯ তারিখ হাওড়া ,হুগলি ,নদিয়া , দুই ২৪ পরগনা ,দুই মেদিনীপুর, কলকাতা ,বর্ধমানে  কমলা সতর্কতা জারি ।কোথাও ভারি বৃষ্টি আবার কোথাও অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী বায়ু আরো অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ ও কভার করেছে। আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এবং সিকিমের অংশে প্রবেশ করবে মৌসুমী বায়ু। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,মঙ্গলবার নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ।বর্তমান অবস্থান করছে উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে(Bay Of Bengal)। আগামী ২৪ ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং আরো শক্তি বাড়াবে। এই সিস্টেমটির জন্য হিমালয় উপকূল অঞ্চলে এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ২৯ তারিখ ।

এছাড়া বুধ ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হওয়ার গতি থাকবে ৪০-৫০ ও গাস্টিং ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। উপকূলের জেলাগুলোতে এই গতিবেগ থাকবে। ২৯ তারিখ হাওয়ার গতি বেড়ে ৪৫-৫০ গাস্টিং ৬০ হওয়ার সম্ভাবনা উপকূল এর জেলাগুলোতে। ৩০ তারিখ হাওয়ার গতি ধীরে ধীরে কমবে।মৎস্যজীবীদের মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে ৩০ তারিখ পর্যন্ত।

এই সিস্টেমের জন্য পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও ভারী ও অতি ভারী বৃষ্টি হবে।দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি চলবে ।উত্তরবঙ্গে (North Bengal)বুধবার বৃষ্টির পরিমান কম থাকবে।২৯ তারিখ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।৩০’৩১’১ জুন দক্ষিণ ও উত্তর বঙ্গে বৃষ্টি পরিমান বেশি থাকবে।২ জুন থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে।বুধবার দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর, ও নদিয়াতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি সাথে ৪০-৫০ ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া বাকি জেলা গুলোতে বিক্ষিপ্ত ঝড় – বৃষ্টি চলবে।বৃহস্পতিবার ২৯ তারিখ হাওড়া ,হুগলি ,নদিয়া , দুই ২৪ পরগনা ,দুই মেদিনীপুর, কলকাতা(Kolkata) ,বর্ধমানে কমলা সতর্কতা জারি ।কোথাও ভারি বৃষ্টি আবার কোথাও অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। হওয়ার গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ