চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় ভোটের দামামা বাজতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিশানায় তৃণমূলের নেতা থেকে বিদায়ী বিধায়করা। বাদ পড়েনি তৃণমূলের হয়ে কাজ করা ভোটকুশলি সংস্থা আইপ্যাকও। সর্বত্র তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, প্রথম দফার নির্বাচনের ঠিক দু’দিন আগে ফের শহরে হানা দিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবারও দক্ষিণ কলকাতার বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে ও কার্যালয়ে তল্লাশি চালাতে পারে ইডি। তালিকায় নাম রয়েছে দক্ষিণ কলকাতার এক হেভিওয়েট নেতার। তিনি বর্তমানে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়কও। সূত্রের খবর, তাঁর বাড়িতে মঙ্গলবারের সাত সকালেই হানা দিতে পারেন ইডির আধিকারিকরা।

আরও পডুন: কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

এর আগে গত শুক্রবার রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি সহ দুই কার্যালয়ে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা৷ মনোহোরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়ির কাছেই তাঁর শাশুড়ির বাড়ি৷ শুক্রবার সেখানেও চলে তল্লাশি৷ বেশ কিছু নথি নিয়ে যান আয়কর কর্তারা। দক্ষিণ কলকাতায় ইডি ইতিমধ্যেই হানা দিয়েছে কালীঘাট থানার ওসির বাড়িতে। গ্রেফতার হয়েছেন বেহালার ব্যবসায়ী জয় কামদার। জমি কেলেঙ্কারি ও সোনা পাপ্পু মামলাতেও তদন্তে আরও গভীরে যাচ্ছে ইডি। সেই মামলাতেও দক্ষিণ কলকাতা জুড়ে বিস্তর তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, মঙ্গলেই সকাল থেকে ফের এমন অভিযান করবে তাঁরা। যদিও গোটাটাই বিজেপির চক্রান্ত, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বলে দেগেছে তৃণমূল কংগ্রেস।

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ