চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের দক্ষিণবঙ্গের ২ জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি, ৭ জুনের পর থেকে উধাও হবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহের সর্তকতা জারি করল আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি। এর পাশাপাশি কলকাতা উত্তর ২৪ পরগনা হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলায় গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur weather Office) আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় গোটা রাজ্যে উত্তরবঙ্গের(North Bengal) আলিপুরদুয়ার জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। মোট ৪৫.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ওই জেলায় এবং মুর্শিদাবাদ জেলা জঙ্গিপুরে ২২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার বিকেলের দিকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার দরুন বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে ৭ জুনের পর থেকে আকাশে মেঘের আনাগোনা কমে যাবে। গোবর আবহাওয়ার দরুন তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি থাকলেও মঙ্গলবার তার আরও এক ডিগ্রি বৃদ্ধি পায়। দক্ষিণবঙ্গে ৭ জুনের পর থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। তবে বৌদ্ধ বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির দরুন তাপমাত্রা কিছুটা কমবে। ইতিমধ্যে সিকিমে যে বৃষ্টি হয়েছে তা স্বাভাবিকের চেয়ে দেড় গুণ বেশি। মূলত পশ্চিমী ঝঞ্ঝার দরুন বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গে(South Bengal) উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, কলকাতা(Kolkata),হাওড়া, হুগলি ,ঝাড়গ্রাম এই জেলাগুলো বাদ দিয়ে অন্যান্য জেলাগুলোতে কোথাও কোথাও ঝড় – বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতিবার। বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টি হলেও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা গুলিতে অস্বস্তি কর গরম বজায় থাকবে। বুধ বৃহস্পতি কলকাতাতে সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হলেও সাত জুনের পর থেকে কলকাতায় তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন এখনই নেই। তাই অস্বস্তিকর গরম বজায় থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ