চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় রবিবার গরম বাড়বে, সোমবার সন্ধ্যার পর হতে পারে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় গরম ও অস্বস্তি বাড়বে। আগামী তিনদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম বাড়বে। সোমবার ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।১১ জুন বুধবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের(South Bengal) কয়েকটি জেলাতে। উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা আছে। বুধবারের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

এদিকে,দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মঙ্গল ও বুধবার এই দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতে থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি সহ পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ অংশে। উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতেও আগামী তিন চার দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।কলকাতায় গরম ও অস্বস্তি বাড়বে। সোমবার ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ থেকে ৩৬ডিগ্রি সেলসিয়াস থাকবে। কিন্তু বাতাসে আর্দ্রতা অনেকটা বেশি থাকবে তাই অস্বস্তিও বাড়বে।মৌসুমী অক্ষরেখা আপাতত সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই। বর্ষার অনুকূল পরিস্থিতি কবে হবে এখনোও কোন বার্তা দেয়নি আবহাওয়া দফতর। ১২ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি হচ্ছে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এবার উত্তরবঙ্গে ১০ দিন আগে বর্ষায় এলেও দক্ষিণবঙ্গে বর্ষায় বিলম্ব। আইএমডির(IMD) ক্যালেন্ডার অনুযায়ী ১০ই জুন বর্ষা আসে দক্ষিণবঙ্গে। এবার কবে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকবে অনিশ্চিত আবহাওয়াবিদরা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ