চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

নিজস্ব প্রতিনিধি: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খন্ড ও উত্তর ওড়িশার দিকে এগোবে। খুব ধীর গতিতে রয়েছে এই নিম্নচাপ।দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে ।রবিবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।তিনি বলেন,বজ্র – বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝড়ো হাওয়া বইবে।

উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবি ও সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal)।

উত্তরবঙ্গের (North Bengal) উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। বাংলার উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ থেকে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের।আগামী সপ্তাহটি পুরোপুরি দুর্যোগের মধ্যে দিয়ে কাটবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদদের।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ